জনতার অনলাইন প্রেস ক্লাব

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে জামায়াতের মতবিনিময়

এম এ মান্নান, চৌগাছা (যশোর) :
সাত দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর খুলনা বিভাগে ঘোষিত লংমার্চ সফল করার লক্ষ্যে যশোরে উপজেলা পর্যায়ের কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যশোর জেলা শাখা।
শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৯টায় যশোর জেলা জামায়াত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা কনটেন্ট ক্রিয়েটররা অংশ নেন।
সভায় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ-জ্বালানি ও সারের সংকট নিরসন, সর্বক্ষেত্রে দলীয়করণ বন্ধ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারসহ সাত দফা দাবি তুলে ধরা হয়।
বক্তারা বলেন, লংমার্চের উদ্দেশ্য ও দাবিগুলো সাধারণ মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরতে গণমাধ্যমকর্মী ও কনটেন্ট ক্রিয়েটরদের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বস্তুনিষ্ঠ তথ্য প্রচার ও জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকদের তথ্যমতে, ৩১ অক্টোবর ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট থেকে লংমার্চ শুরু হয়ে বিভিন্ন পথসভা অতিক্রম করে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে সমাপনী জনসভার মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে জামায়াতের মতবিনিময়

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে জামায়াতের মতবিনিময় এম এ মান্নান, চৌগাছা (যশোর) : সাত দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর খুলনা বিভাগে ঘোষিত লংমার্চ সফল করার লক্ষ্যে যশোরে উপজেলা পর্যায়ের কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, যশোর জেলা শাখা। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৯টায় যশোর জেলা জামায়াত কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা কনটেন্ট ক্রিয়েটররা অংশ নেন। সভায় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদ্যুৎ-জ্বালানি ও সারের সংকট নিরসন, সর্বক্ষেত্রে দলীয়করণ বন্ধ, দুর্নীতি-চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারসহ সাত দফা দাবি তুলে ধরা হয়। বক্তারা বলেন, লংমার্চের উদ্দেশ্য ও দাবিগুলো সাধারণ মানুষের কাছে সঠিকভাবে তুলে ধরতে গণমাধ্যমকর্মী ও কনটেন্ট ক্রিয়েটরদের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বস্তুনিষ্ঠ তথ্য প্রচার ও জনসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকদের তথ্যমতে, ৩১ অক্টোবর ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেট থেকে লংমার্চ শুরু হয়ে বিভিন্ন পথসভা অতিক্রম করে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে সমাপনী জনসভার মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোরে কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে জামায়াতের মতবিনিময়
0:00 0:00
1.0x