জনতার অনলাইন প্রেস ক্লাব
জাতীয়

জাতীয়

09 NOVEMBER 2026 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋  “নবাগত পুলিশ সুপার মহোদয় এঁর যোগদান ও দায়িত্বভার গ্রহণ”  অদ্য ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. সোমবার মুন্সীগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ বদরুদ্দোজা মহোদয়। এসময় বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় ফুলেল শুভেচ্ছা জানান এবং নবনিযুক্ত পুলিশ সুপার মহোদয়ের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।  জনাব মোঃ বদরুদ্দোজা ২৮তম বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বগুড়া জেলার শাজাহাপুর থানার কাটাবাড়িয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। কর্মজীবনে নবাগত পুলিশ সুপার মহোদয় বাংলাদেশ পুলিশ একাডেমী শারদা রাজশাহী, পুলিশ হেডকোয়ার্টার্স, খুলনা জেলা, রেলওয়ে পুলিশ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান এসআরবি তে কর্মরত ছিলেন।  দায়িত্ব হস্তান্তরকালে মুন্সীগঞ্জ  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

ঢাকা থেকে বরিশাল অভিমুখে শুরু হয়েছে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা–২০২৬

স্তন ক্যানসার সচেতনতায় ঢাকা–বরিশাল রুটে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’ শুরু

স্তন ক্যানসার সচেতনতায় ঢাকা–বরিশাল রুটে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’ শুরু

স্তন ক্যানসার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরতে রাজধানী ঢাকা থেকে বরিশাল অভিমুখে শুরু হয়েছে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা–২০২৬’। শুক্রবার সকালে বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। এতে অর্ধশতাধিক সক্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নিয়েছে।

গোলাপি রঙে সজ্জিত বিশেষ বাসে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বিশেষজ্ঞ সার্জন, ক্যানসারজয়ী ব্যক্তি, সংগঠক ও সংস্কৃতিকর্মীরা এ সচেতনতামূলক অভিযাত্রায় অংশ নেন। পথসভা, সংক্ষিপ্ত শোভাযাত্রা এবং সহজ বাংলায় লেখা তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণের মাধ্যমে বিভিন্ন এলাকার মানুষের মধ্যে স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা তৈরি করা এ কর্মসূচির মূল লক্ষ্য।

আয়োজক সূত্রে জানা গেছে, শোভাযাত্রায় অংশ নেওয়া উল্লেখযোগ্য সংগঠনগুলোর মধ্যে রয়েছে ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশ, সিওসি, ওয়াইডব্লিউসিএ, খোরশেদ জাহান হক ক্যানসার রিসার্চ অ্যান্ড হসপিটাল, নারীপক্ষ, গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতাল, বিসিএফ, মানবিক উন্নয়ন কেন্দ্র, ফ্রেন্ড অব বাংলাদেশ, জামালপুর সমিতি ঢাকা, পল্লীমা মহিলা পরিষদ, অপরাজিতা, টিএমএসএস, সিসিইপিআরবি, হিল, রোটারি ক্লাব ও ইনার হুইল ক্লাব জেলা ৩২৮সহ বিভিন্ন সংগঠন।

শুক্রবার সকালে ঢাকা থেকে যাত্রা শুরু করা শোভাযাত্রাটি শ্রীনগর, ভাঙ্গা, টেকেরহাট, রাজৈর, কালকিনি, টরকী বন্দর, গৌরনদী, বাটাজোর, শিকারপুর ও উজিরপুর হয়ে বরিশালে পৌঁছানোর কর্মসূচি রয়েছে। পথে নির্ধারিত স্থানগুলোতে সচেতনতামূলক আলোচনা ও লিফলেট বিতরণ করা হবে। পরে দলটি বরিশালে রাত্রিযাপন করবে।

পরবর্তী পর্যায়ে বরিশাল থেকে নলছিটি, ঝালকাঠি, দুর্গাসাগর, বানারীপাড়া, বাবুগঞ্জ, রহমতপুর, মস্তফাপুর, মাদারীপুর, শরীয়তপুর ও নড়িয়াসহ প্রায় ৪০টি ছোট-বড় জনপদে প্রচার কার্যক্রম চালানো হবে। স্থানীয় অংশীজনদের সম্পৃক্ত করে পথসভা ও প্রচারপত্র বিতরণ শেষে শোভাযাত্রাটি ঢাকায় ফিরে আসবে। কর্মসূচিতে ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশ, গণস্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহযোগিতা করছে।

এর আগে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী ও ক্যানসার রোগতত্ত্ববিদ অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, স্তন ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে চিকিৎসার মাধ্যমে নিরাময়ের সম্ভাবনা অনেক বেড়ে যায়। এ জন্য তৃণমূল পর্যায়ে নিয়মিত পরীক্ষা ও সচেতনতা কার্যক্রম জোরদার করা জরুরি।

অনুষ্ঠানে বক্তব্য দেন ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট ও ক্যানসার প্রতিরোধ বিশেষজ্ঞ ড. সৈয়দ হুমায়ুন কবির। তিনি স্তন ক্যানসার প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত স্ক্রিনিংয়ের ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকেরা আশা করছেন, এ শোভাযাত্রার মাধ্যমে বিভিন্ন জনপদে স্তন ক্যানসার সম্পর্কে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর হবে এবং রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রবণতা বাড়বে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

স্তন ক্যানসার সচেতনতায় ঢাকা–বরিশাল রুটে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’ শুরু

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image
স্তন ক্যানসার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরতে রাজধানী ঢাকা থেকে বরিশাল অভিমুখে শুরু হয়েছে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা–২০২৬’। শুক্রবার সকালে বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়। এতে অর্ধশতাধিক সক্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নিয়েছে।গোলাপি রঙে সজ্জিত বিশেষ বাসে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বিশেষজ্ঞ সার্জন, ক্যানসারজয়ী ব্যক্তি, সংগঠক ও সংস্কৃতিকর্মীরা এ সচেতনতামূলক অভিযাত্রায় অংশ নেন। পথসভা, সংক্ষিপ্ত শোভাযাত্রা এবং সহজ বাংলায় লেখা তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণের মাধ্যমে বিভিন্ন এলাকার মানুষের মধ্যে স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা তৈরি করা এ কর্মসূচির মূল লক্ষ্য।আয়োজক সূত্রে জানা গেছে, শোভাযাত্রায় অংশ নেওয়া উল্লেখযোগ্য সংগঠনগুলোর মধ্যে রয়েছে ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশ, সিওসি, ওয়াইডব্লিউসিএ, খোরশেদ জাহান হক ক্যানসার রিসার্চ অ্যান্ড হসপিটাল, নারীপক্ষ, গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যানসার হাসপাতাল, বিসিএফ, মানবিক উন্নয়ন কেন্দ্র, ফ্রেন্ড অব বাংলাদেশ, জামালপুর সমিতি ঢাকা, পল্লীমা মহিলা পরিষদ, অপরাজিতা, টিএমএসএস, সিসিইপিআরবি, হিল, রোটারি ক্লাব ও ইনার হুইল ক্লাব জেলা ৩২৮সহ বিভিন্ন সংগঠন।শুক্রবার সকালে ঢাকা থেকে যাত্রা শুরু করা শোভাযাত্রাটি শ্রীনগর, ভাঙ্গা, টেকেরহাট, রাজৈর, কালকিনি, টরকী বন্দর, গৌরনদী, বাটাজোর, শিকারপুর ও উজিরপুর হয়ে বরিশালে পৌঁছানোর কর্মসূচি রয়েছে। পথে নির্ধারিত স্থানগুলোতে সচেতনতামূলক আলোচনা ও লিফলেট বিতরণ করা হবে। পরে দলটি বরিশালে রাত্রিযাপন করবে।পরবর্তী পর্যায়ে বরিশাল থেকে নলছিটি, ঝালকাঠি, দুর্গাসাগর, বানারীপাড়া, বাবুগঞ্জ, রহমতপুর, মস্তফাপুর, মাদারীপুর, শরীয়তপুর ও নড়িয়াসহ প্রায় ৪০টি ছোট-বড় জনপদে প্রচার কার্যক্রম চালানো হবে। স্থানীয় অংশীজনদের সম্পৃক্ত করে পথসভা ও প্রচারপত্র বিতরণ শেষে শোভাযাত্রাটি ঢাকায় ফিরে আসবে। কর্মসূচিতে ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশ, গণস্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহযোগিতা করছে।এর আগে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী ও ক্যানসার রোগতত্ত্ববিদ অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, স্তন ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে চিকিৎসার মাধ্যমে নিরাময়ের সম্ভাবনা অনেক বেড়ে যায়। এ জন্য তৃণমূল পর্যায়ে নিয়মিত পরীক্ষা ও সচেতনতা কার্যক্রম জোরদার করা জরুরি।অনুষ্ঠানে বক্তব্য দেন ওয়ার্ল্ড ক্যানসার সোসাইটি বাংলাদেশের প্রেসিডেন্ট ও ক্যানসার প্রতিরোধ বিশেষজ্ঞ ড. সৈয়দ হুমায়ুন কবির। তিনি স্তন ক্যানসার প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত স্ক্রিনিংয়ের ওপর গুরুত্বারোপ করেন।আয়োজকেরা আশা করছেন, এ শোভাযাত্রার মাধ্যমে বিভিন্ন জনপদে স্তন ক্যানসার সম্পর্কে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর হবে এবং রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রবণতা বাড়বে।

জনতার অনলাইন প্রেস ক্লাব

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
স্তন ক্যানসার সচেতনতায় ঢাকা–বরিশাল রুটে ‘গোলাপি সড়ক শোভাযাত্রা’ শুরু
0:00 0:00
1.0x