জনতার অনলাইন প্রেস ক্লাব
জাতীয়

জাতীয়

09 NOVEMBER 2026 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋  “নবাগত পুলিশ সুপার মহোদয় এঁর যোগদান ও দায়িত্বভার গ্রহণ”  অদ্য ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. সোমবার মুন্সীগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ বদরুদ্দোজা মহোদয়। এসময় বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় ফুলেল শুভেচ্ছা জানান এবং নবনিযুক্ত পুলিশ সুপার মহোদয়ের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।  জনাব মোঃ বদরুদ্দোজা ২৮তম বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বগুড়া জেলার শাজাহাপুর থানার কাটাবাড়িয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। কর্মজীবনে নবাগত পুলিশ সুপার মহোদয় বাংলাদেশ পুলিশ একাডেমী শারদা রাজশাহী, পুলিশ হেডকোয়ার্টার্স, খুলনা জেলা, রেলওয়ে পুলিশ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান এসআরবি তে কর্মরত ছিলেন।  দায়িত্ব হস্তান্তরকালে মুন্সীগঞ্জ  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

দেশজুড়ে শান্তিপূর্ণ শারদীয় দুর্গাপূজা সম্পন্ন: পুলিশ ও গণমাধ্যমকে আইজিপির ধন্যবাদ

দেশজুড়ে শান্তিপূর্ণ শারদীয় দুর্গাপূজা সম্পন্ন: পুলিশ ও গণমাধ্যমকে আইজিপির ধন্যবাদ

দেশব্যাপী অত্যন্ত উৎসবমুখর পরিবেশ, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে। এই পূজার সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করায় বাংলাদেশ পুলিশের সব সদস্য এবং গণমাধ্যমকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির বিপিএম।

আজ পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় আইজিপি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বার্তাটিতে উল্লেখ করা হয়, দুর্গাপূজার দিনগুলোতে বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিটের সদস্যরা যে পেশাদারত্ব, নিষ্ঠা ও কর্তব্যনিষ্ঠার পরিচয় দিয়েছেন, তা পূজার নিরাপত্তা রক্ষায় এক অনন্য ও প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। পুলিশ সদস্যদের এই দায়িত্বশীলতা বাহিনীর ভাবমূর্তি ও মর্যাদাকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।

ভবিষ্যতের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের ভূমিকা প্রসঙ্গে আইজিপি বলেন, "আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামীতেও দেশের যেকোনো প্রয়োজন, দুর্যোগ ও সংকটময় মুহূর্তে পুলিশ সদস্যরা পেশাদারত্ব ও মানবিকতার সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাবেন।" এ সময় তিনি পুলিশ সদস্যদের সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেন।

পাশাপাশি, পুলিশি কার্যক্রম ও জনকল্যাণমুখী উদ্যোগগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকার কথা স্মরণ করেন আইজিপি। তিনি বলেন, সাংবাদিকদের আন্তরিক সহযোগিতার ফলেই জনগণের মাঝে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছে। আগামী দিনেও পুলিশ এবং গণমাধ্যমের এই পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

দেশজুড়ে শান্তিপূর্ণ শারদীয় দুর্গাপূজা সম্পন্ন: পুলিশ ও গণমাধ্যমকে আইজিপির ধন্যবাদ

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image
দেশব্যাপী অত্যন্ত উৎসবমুখর পরিবেশ, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে। এই পূজার সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করায় বাংলাদেশ পুলিশের সব সদস্য এবং গণমাধ্যমকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির বিপিএম।আজ পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় আইজিপি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন।বার্তাটিতে উল্লেখ করা হয়, দুর্গাপূজার দিনগুলোতে বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিটের সদস্যরা যে পেশাদারত্ব, নিষ্ঠা ও কর্তব্যনিষ্ঠার পরিচয় দিয়েছেন, তা পূজার নিরাপত্তা রক্ষায় এক অনন্য ও প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। পুলিশ সদস্যদের এই দায়িত্বশীলতা বাহিনীর ভাবমূর্তি ও মর্যাদাকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে গেছে বলে মন্তব্য করেন তিনি।ভবিষ্যতের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের ভূমিকা প্রসঙ্গে আইজিপি বলেন, "আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আগামীতেও দেশের যেকোনো প্রয়োজন, দুর্যোগ ও সংকটময় মুহূর্তে পুলিশ সদস্যরা পেশাদারত্ব ও মানবিকতার সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাবেন।" এ সময় তিনি পুলিশ সদস্যদের সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন কল্যাণ কামনা করেন। পাশাপাশি, পুলিশি কার্যক্রম ও জনকল্যাণমুখী উদ্যোগগুলো সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গণমাধ্যমের ভূমিকার কথা স্মরণ করেন আইজিপি। তিনি বলেন, সাংবাদিকদের আন্তরিক সহযোগিতার ফলেই জনগণের মাঝে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছে। আগামী দিনেও পুলিশ এবং গণমাধ্যমের এই পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা আরও দৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জনতার অনলাইন প্রেস ক্লাব

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
দেশজুড়ে শান্তিপূর্ণ শারদীয় দুর্গাপূজা সম্পন্ন: পুলিশ ও গণমাধ্যমকে আইজিপির ধন্যবাদ
0:00 0:00
1.0x