বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) তোপখানাস্থ সিলেট মহানগর বিএনপির কার্যালয়ে আয়োজিত সভায় মহানগরের ৪২টি ওয়ার্ড ও ৬টি থানা যুবদলের নেতৃবৃন্দ অংশ নেন। সভায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করতে সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের সম্পৃক্ততা এবং সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় যুবদলের নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

মতামত