জনতার অনলাইন প্রেস ক্লাব

চৌগাছায় বৃদ্ধকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক

চৌগাছায় বৃদ্ধকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক

চৌগাছায় বৃদ্ধকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক
চৌগাছায় বৃদ্ধকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক

চৌগাছায় বৃদ্ধকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক
এম এ মান্নান, চৌগাছা (যশোর) :
যশোরের চৌগাছায় পূর্বশত্রুতার জেরে বদর উদ্দিন (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও হাতুড়িপেটা করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। হামলাকারীরা তাঁর বাঁ পায়ের রগ কেটে দিয়েছে বলেও অভিযোগ রয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত বদর উদ্দিন ওই গ্রামের মৃত ওসমান মণ্ডলের ছেলে। তিনি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, একই গ্রামের ইমরান (২৯), সিপন (৪০), কবির (৪০) ও অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন পূর্বশত্রুতার জেরে তাঁর ওপর হামলা চালান। এ সময় চায়নিজ কুড়াল, দা ও হাতুড়ি দিয়ে তাঁকে আঘাত করা হয়।
পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় থানায় মামলা বা অভিযোগ দায়েরের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


চৌগাছায় বৃদ্ধকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image
চৌগাছায় বৃদ্ধকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক এম এ মান্নান, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় পূর্বশত্রুতার জেরে বদর উদ্দিন (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও হাতুড়িপেটা করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। হামলাকারীরা তাঁর বাঁ পায়ের রগ কেটে দিয়েছে বলেও অভিযোগ রয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ফুলসারা ইউনিয়নের সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত বদর উদ্দিন ওই গ্রামের মৃত ওসমান মণ্ডলের ছেলে। তিনি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অভিযোগ অনুযায়ী, একই গ্রামের ইমরান (২৯), সিপন (৪০), কবির (৪০) ও অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজন পূর্বশত্রুতার জেরে তাঁর ওপর হামলা চালান। এ সময় চায়নিজ কুড়াল, দা ও হাতুড়ি দিয়ে তাঁকে আঘাত করা হয়। পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় থানায় মামলা বা অভিযোগ দায়েরের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চৌগাছায় বৃদ্ধকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক
0:00 0:00
1.0x