নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের মিছিল থেকে পুলিশের গাড়ি ভাঙচুর করা হইছে, পুলিশ সদস্যদের মারধর করা হইছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আহত পুলিশ সদস্যদের হাসপাতালে চিকিৎসা নিতে হইছে।
যে বাহিনী আইনশৃঙ্খলা রক্ষা করবে, সেই বাহিনীর সদস্যদেরই যদি রাস্তায় এভাবে হামলার শিকার হইতে হয়, তাইলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
সবচেয়ে বড় কথা, ৫ আগস্টের পরও যদি আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে মিছিল করে পুলিশের ওপর হামলা চালানোর সাহস পায়, তাইলে সরকার এতদিনে কী ব্যবস্থা নিল?
বিএনপির সমস্যা হইতেছে, তারা ক্ষমতায় আসার পরও রাজনৈতিক বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নিতে পারতেছে কি না, সেই প্রশ্ন উঠতেছে। কারা রাষ্ট্রের জন্য ঝুঁকি, কারা প্রশাসনের ভেতরে থেকে পুরোনো ব্যবস্থাকে টিকিয়ে রাখতে পারে, আর কারা সুযোগ পাইলে আবার মাথাচাড়া দিয়ে উঠবে এই হিসাবটা না বুঝলে ক্ষমতায় থাকার অর্থ কী?
আজকে পুলিশের ওপর হামলা হইছে। কালকে সাধারণ মানুষের ওপর হইলে দায় কে নেবে?
স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব, বক্তব্য পরে দিয়েন। আগে দেখান, রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা করার ক্ষমতা আপনাদের আছে। হামলাকারীদের গ্রেপ্তার করেন, নিরপেক্ষ তদন্ত করেন, আর জনগণকে বুঝতে দেন যে দেশে আইন সবার জন্য সমান।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

মতামত