জনতার অনলাইন প্রেস ক্লাব

চৌগাছায় শিক্ষকপুত্র শাহিনুর রহমানের জানাজা সম্পন্ন

চৌগাছায় শিক্ষকপুত্র শাহিনুর রহমানের জানাজা সম্পন্ন

চৌগাছায় শিক্ষকপুত্র শাহিনুর রহমানের জানাজা সম্পন্ন
চৌগাছায় শিক্ষকপুত্র শাহিনুর রহমানের জানাজা সম্পন্ন

চৌগাছায় শিক্ষকপুত্র শাহিনুর রহমানের জানাজা সম্পন্ন
এম এ মান্নান, চৌগাছা (যশোর) :
যশোরের চৌগাছায় ধুলিয়ানী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বড় ছেলে শাহিনুর রহমান (জীবন) মারা গেছেন। শনিবার বিকেলে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় চৌগাছা মডেল হাইস্কুল পাড়ায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সকাল ১০টায় উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
শাহিনুর রহমান ঢাকা ব্যাংকে কর্মরত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ব্রেন টিউমার ও ক্যান্সারে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ, উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি ও মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার কামাল আহমেদ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলীয়ার সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি দান করতে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।



0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


চৌগাছায় শিক্ষকপুত্র শাহিনুর রহমানের জানাজা সম্পন্ন

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image
চৌগাছায় শিক্ষকপুত্র শাহিনুর রহমানের জানাজা সম্পন্ন এম এ মান্নান, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় ধুলিয়ানী সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বড় ছেলে শাহিনুর রহমান (জীবন) মারা গেছেন। শনিবার বিকেলে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় চৌগাছা মডেল হাইস্কুল পাড়ায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে সকাল ১০টায় উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। শাহিনুর রহমান ঢাকা ব্যাংকে কর্মরত ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি ব্রেন টিউমার ও ক্যান্সারে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। জানাজায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোর্শেদ, উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি ও মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার কামাল আহমেদ, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সেলিম রেজা আওলীয়ার সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের শক্তি দান করতে মহান আল্লাহর কাছে দোয়া করা হয়।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চৌগাছায় শিক্ষকপুত্র শাহিনুর রহমানের জানাজা সম্পন্ন
0:00 0:00
1.0x