জনতার অনলাইন প্রেস ক্লাব
রাজনীতি

রাজনীতি

ঐতিহাসিক লংমার্চ সফল করার লক্ষ্যে মনিরামপুর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ

লংমার্চ উপলক্ষে জনসংযোগ ও লিফলেট বিতরণ

লংমার্চ উপলক্ষে জনসংযোগ ও লিফলেট বিতরণ

ঐতিহাসিক লংমার্চ সফল করার লক্ষ্যে মনিরামপুর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি:

আগামী ৩১ অক্টোবর ঐতিহাসিক লংমার্চ সফল করার লক্ষ্যে যশোরের মনিরামপুর পৌরসভায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) মাগরিবের নামাজের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর পৌরসভার উদ্যোগে পৌরসভার সম্মানিত আমির অধ্যাপক আব্দুল বারীর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে প্রধান রাহবার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলা শাখার সেক্রেটারি, শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা খলিলুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন মনিরামপুর পৌরসভার ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা  হাফিহজুর রহমান শ্রমিক কল্যান ফেডারেশনের পৌরসভা সভাপতি মোঃ শাজাহান এবং পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুলসংখ্যক কর্মী।

গণসংযোগকালে নেতাকর্মীরা মনিরামপুর বাজারের বিভিন্ন দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন ৩১ অক্টোবরের ঐতিহাসিক লংমার্চ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ করেন। এ সময় তাঁরা কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

আসন্ন লংমার্চকে সফল করতে গণসংযোগ ও প্রচার-প্রচারণার অংশ হিসেবে এ কর্মসূচি পরিচালনা করা হয়। লংমার্চের যে সমস্ত  বিভিন্ন দাবি জনসাধারণের মাঝে তুলে ধরা হয় তাহলো

১।গণভোটের রায় বাস্তবায়ন: জুলাই সনদের গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে।

২।জুলাই গণহত্যার বিচার: জুলাই মাসে সংঘটিত গণহত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।

৩।বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট দূরীকরণ: বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাস ও সারের সংকট নিরসন করতে হবে।

৪।নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ: চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে।

৫।আইনশৃঙ্খলা উন্নয়ন: দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে।

৬।দলীয়করণ বন্ধ: সংকীর্ণ দলীয়িকরণ ও স্বজনপ্রীতি চিরতরে বন্ধ করতে হবে।

৭।তিস্তা মাস্টার প্ল্যান বাস্তবায়ন: উত্তরবঙ্গের দীর্ঘদিনের প্রাণের দাবি ‘তিস্তা মাস্টার প্ল্যান’ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। উল্লেখিত দাবি গুলোকে সমর্থন জানিয়ে স্হানীয় জনসাধারণ লংমার্চে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণের সম্মতি জানান বলে অংশগ্রহণ কারী নেতৃবৃন্দ এই প্রতিবেদক কে জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


লংমার্চ উপলক্ষে জনসংযোগ ও লিফলেট বিতরণ

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image
ঐতিহাসিক লংমার্চ সফল করার লক্ষ্যে মনিরামপুর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণমনিরামপুর (যশোর) প্রতিনিধি:আগামী ৩১ অক্টোবর ঐতিহাসিক লংমার্চ সফল করার লক্ষ্যে যশোরের মনিরামপুর পৌরসভায় গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৫ অক্টোবর) মাগরিবের নামাজের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর পৌরসভার উদ্যোগে পৌরসভার সম্মানিত আমির অধ্যাপক আব্দুল বারীর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।কর্মসূচিতে প্রধান রাহবার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনিরামপুর উপজেলা শাখার সেক্রেটারি, শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা খলিলুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন মনিরামপুর পৌরসভার ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা  হাফিহজুর রহমান শ্রমিক কল্যান ফেডারেশনের পৌরসভা সভাপতি মোঃ শাজাহান এবং পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুলসংখ্যক কর্মী।গণসংযোগকালে নেতাকর্মীরা মনিরামপুর বাজারের বিভিন্ন দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন ৩১ অক্টোবরের ঐতিহাসিক লংমার্চ সফল করার লক্ষ্যে লিফলেট বিতরণ করেন। এ সময় তাঁরা কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।আসন্ন লংমার্চকে সফল করতে গণসংযোগ ও প্রচার-প্রচারণার অংশ হিসেবে এ কর্মসূচি পরিচালনা করা হয়। লংমার্চের যে সমস্ত  বিভিন্ন দাবি জনসাধারণের মাঝে তুলে ধরা হয় তাহলো১।গণভোটের রায় বাস্তবায়ন: জুলাই সনদের গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করতে হবে।২।জুলাই গণহত্যার বিচার: জুলাই মাসে সংঘটিত গণহত্যার সুষ্ঠু ও দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।৩।বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট দূরীকরণ: বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাস ও সারের সংকট নিরসন করতে হবে।৪।নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ: চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে।৫।আইনশৃঙ্খলা উন্নয়ন: দেশের অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে।৬।দলীয়করণ বন্ধ: সংকীর্ণ দলীয়িকরণ ও স্বজনপ্রীতি চিরতরে বন্ধ করতে হবে।৭।তিস্তা মাস্টার প্ল্যান বাস্তবায়ন: উত্তরবঙ্গের দীর্ঘদিনের প্রাণের দাবি ‘তিস্তা মাস্টার প্ল্যান’ অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। উল্লেখিত দাবি গুলোকে সমর্থন জানিয়ে স্হানীয় জনসাধারণ লংমার্চে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণের সম্মতি জানান বলে অংশগ্রহণ কারী নেতৃবৃন্দ এই প্রতিবেদক কে জানান।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
লংমার্চ উপলক্ষে জনসংযোগ ও লিফলেট বিতরণ
0:00 0:00
1.0x