জনতার অনলাইন প্রেস ক্লাব
রাজনীতি

রাজনীতি

ডিমলায় যুবদলের কমিটি সংস্কারের নামে আহবায়ক ও সদস্য সচিবকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ডিমলায় যুবদলের কমিটি সংস্কারের নামে আহবায়ক ও সদস্য সচিবকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ডিমলায় যুবদলের কমিটি সংস্কারের নামে আহবায়ক ও সদস্য সচিবকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মাজহারুল ইসলাম লিটন, ডিমলা (নীলফামারী)ঃ নীলফামারীর ডিমলায় যুবদলের আহবায়ক কমিটি সংস্কারের নামে উপজেলা যুবদলের সু-সংগঠিত কমিটির আহবায়ক সহিদুল ইসলাম ও সদস্য সচিব আশিক-উল ইসলাম লেমনকে ব্যাহতি দিয়ে ভারপ্রাপ্ত আহবায়ক আবু বক্কর সিদ্দিক ও ভারপ্রাপ্ত সদস্য তারিকুল ইসলাম  লোহানীকে দায়িত্ব  দেয়ার সচিপ্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।পুর্বের কমিটির দায়িত্বে থাকা ব্যক্তিদের ব্যাহতির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন এবং অবিলম্বে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান। মঙ্গলবার সন্ধ্যায় ডিমলা স্মৃতি অম্লান চত্তর থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন না করে গত ২৩ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা যুবদলের আহবায়ক সহিদুল ইসলাম ও সদস্য সচিব আশিক-উল ইসলাম লেমনকে অব্যাহতি দিয়ে নতুন ভারপ্রাপ্ত আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা দলের স্বার্থে বিষয়টি পুনর্বিবেচনা করে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। বিক্ষোভে যুবদলের উপজেলা ও ইউনিয়ন/ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা তাদের দাবি দ্রুত বিবেচনায় নেওয়ার জন্য সংশ্লিষ্ট দলীয় নেতাদের প্রতি আহ্বান জানান

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


ডিমলায় যুবদলের কমিটি সংস্কারের নামে আহবায়ক ও সদস্য সচিবকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image
ডিমলায় যুবদলের কমিটি সংস্কারের নামে আহবায়ক ও সদস্য সচিবকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিলমাজহারুল ইসলাম লিটন, ডিমলা (নীলফামারী)ঃ নীলফামারীর ডিমলায় যুবদলের আহবায়ক কমিটি সংস্কারের নামে উপজেলা যুবদলের সু-সংগঠিত কমিটির আহবায়ক সহিদুল ইসলাম ও সদস্য সচিব আশিক-উল ইসলাম লেমনকে ব্যাহতি দিয়ে ভারপ্রাপ্ত আহবায়ক আবু বক্কর সিদ্দিক ও ভারপ্রাপ্ত সদস্য তারিকুল ইসলাম  লোহানীকে দায়িত্ব  দেয়ার সচিপ্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।পুর্বের কমিটির দায়িত্বে থাকা ব্যক্তিদের ব্যাহতির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন এবং অবিলম্বে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান। মঙ্গলবার সন্ধ্যায় ডিমলা স্মৃতি অম্লান চত্তর থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়ন না করে গত ২৩ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া এর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা যুবদলের আহবায়ক সহিদুল ইসলাম ও সদস্য সচিব আশিক-উল ইসলাম লেমনকে অব্যাহতি দিয়ে নতুন ভারপ্রাপ্ত আহবায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা দলের স্বার্থে বিষয়টি পুনর্বিবেচনা করে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান। বিক্ষোভে যুবদলের উপজেলা ও ইউনিয়ন/ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা তাদের দাবি দ্রুত বিবেচনায় নেওয়ার জন্য সংশ্লিষ্ট দলীয় নেতাদের প্রতি আহ্বান জানান

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
ডিমলায় যুবদলের কমিটি সংস্কারের নামে আহবায়ক ও সদস্য সচিবকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
0:00 0:00
1.0x