জনতার অনলাইন প্রেস ক্লাব
রাজনীতি

রাজনীতি

চিরিরবন্দরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

চিরিরবন্দরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

চিরিরবন্দরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

চিরিরবন্দরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মোঃ আমজাদ হোসেন

ক্রাইম রিপোর্টার, দিনাজপুর।

দিনাজপুরের চিরিরবন্দরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, চিরিরবন্দর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া। তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।

কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। এতে চিরিরবন্দর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মোঃ রেজাউল করিম রেজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মমিনুল ইসলাম মমিন, সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম বাবু ও মোঃ আলম।

এ ছাড়া উপস্থিত ছিলেন চিরিরবন্দর দারুন ফালাহ আলিম মাদ্রাসার প্রভাষক মোঃ মেজবাহুল ইসলাম মেজবা এবং চিরিরবন্দর বিআরডিবির চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন সরকার।

অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


চিরিরবন্দরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image
চিরিরবন্দরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভামোঃ আমজাদ হোসেনক্রাইম রিপোর্টার, দিনাজপুর।দিনাজপুরের চিরিরবন্দরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, চিরিরবন্দর উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া। তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। এতে চিরিরবন্দর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মোঃ রেজাউল করিম রেজা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মমিনুল ইসলাম মমিন, সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, মোঃ আমিনুল ইসলাম বাবু ও মোঃ আলম।এ ছাড়া উপস্থিত ছিলেন চিরিরবন্দর দারুন ফালাহ আলিম মাদ্রাসার প্রভাষক মোঃ মেজবাহুল ইসলাম মেজবা এবং চিরিরবন্দর বিআরডিবির চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন সরকার।অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন যুবদলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চিরিরবন্দরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
0:00 0:00
1.0x