জনতার অনলাইন প্রেস ক্লাব
জাতীয়

জাতীয়

09 NOVEMBER 2026 𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍 𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑴𝒖𝒏𝒔𝒉𝒊𝒈𝒂𝒏𝒋  “নবাগত পুলিশ সুপার মহোদয় এঁর যোগদান ও দায়িত্বভার গ্রহণ”  অদ্য ০৯ নভেম্বর ২০২৬ খ্রি. সোমবার মুন্সীগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন জনাব মোঃ বদরুদ্দোজা মহোদয়। এসময় বিদায়ী পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম মহোদয় ফুলেল শুভেচ্ছা জানান এবং নবনিযুক্ত পুলিশ সুপার মহোদয়ের নিকট দায়িত্ব হস্তান্তর করেন।  জনাব মোঃ বদরুদ্দোজা ২৮তম বিসিএস পুলিশ ক্যাডার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিনি বগুড়া জেলার শাজাহাপুর থানার কাটাবাড়িয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমপিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেন। কর্মজীবনে নবাগত পুলিশ সুপার মহোদয় বাংলাদেশ পুলিশ একাডেমী শারদা রাজশাহী, পুলিশ হেডকোয়ার্টার্স, খুলনা জেলা, রেলওয়ে পুলিশ এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান এসআরবি তে কর্মরত ছিলেন।  দায়িত্ব হস্তান্তরকালে মুন্সীগঞ্জ  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মুন্সীগঞ্জ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন।

সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলা ও জনসচেতনতা বৃদ্ধির আহ্বান

ঝিনাইদহে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

ঝিনাইদহে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
ঝিনাইদহে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঝিনাইদহের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

বুধবার সকালে শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসন, বিআরটিএ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় সভাপতিত্ব ও বক্তব্যের পর্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন এবং বিআরটিএর সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। চালকদের দায়িত্বশীল আচরণ, যানবাহন চালানোর সময় সতর্কতা, নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং পথচারীদের সচেতনতা সড়ক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তাঁরা আরও বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে চালক, যাত্রী, পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। পাশাপাশি যানবাহনের ফিটনেস নিশ্চিত করা, চালকদের সচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা রাখা জরুরি।

বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে হলে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে।

জাতীয় নিরাপদ সড়ক দিবসের কর্মসূচির মাধ্যমে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান বক্তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

ঝিনাইদহে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image
নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ঝিনাইদহের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।বুধবার সকালে শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে জেলা প্রশাসন, বিআরটিএ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।র‌্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।আলোচনা সভায় সভাপতিত্ব ও বক্তব্যের পর্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন এবং বিআরটিএর সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। চালকদের দায়িত্বশীল আচরণ, যানবাহন চালানোর সময় সতর্কতা, নির্ধারিত গতিসীমা অনুসরণ এবং পথচারীদের সচেতনতা সড়ক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।তাঁরা আরও বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে চালক, যাত্রী, পথচারীসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। পাশাপাশি যানবাহনের ফিটনেস নিশ্চিত করা, চালকদের সচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক আইন বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ভূমিকা রাখা জরুরি।বক্তারা নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে হলে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন মেনে চলার অভ্যাস গড়ে তুলতে হবে।জাতীয় নিরাপদ সড়ক দিবসের কর্মসূচির মাধ্যমে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়। নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান বক্তারা।

জনতার অনলাইন প্রেস ক্লাব

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
ঝিনাইদহে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
0:00 0:00
1.0x