রাখেশ চন্দ্র দাস,
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো ছোট্ট সোনামণি রাজ্বদীপ দাসের ৫ম শুভ জন্মদিন। গত ১০/৭/১৪৩৩ খ্রিস্টাব্দ, রোজ বুধবার পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে এক আনন্দময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জন্মদিন উপলক্ষে বর্ণিল বেলুন, আলোকসজ্জা এবং মনোরম কেক কেটে রাজ্বদীপের দীর্ঘায়ু ও শুভকামনা জানান উপস্থিত সবাই। অনুষ্ঠানের প্রধান আকর্ষণে ছিল রঙিন বেলুনে সাজানো মঞ্চ এবং তার পছন্দের নানা মিষ্টি ও কেক।
রাজ্বদীপের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আশীর্বাদ ও শুভকামনা জানিয়েছেন তার পরম স্নেহময় মা-বাবা রাখেশ চন্দ্র দাস ও মিনা রানী দাস। তারা রাজ্বদীপের জন্য সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করেছেন, যেন সে বড় হয়ে দেশের একজন সুনাগরিক ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।
অনুষ্ঠানে আগত অতিথিরাও ছোট্ট রাজ্বদীপকে নানা উপহার ও ভালোবাসায় সিক্ত করেন। পুরো আয়োজন জুড়ে ছিল এক উৎসবমুখর আমেজ।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

মতামত