সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ১ নং শিমুলবাকঁ ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বর্তমান সদস্য মাহবুব ইসলাম তালুকদার। তিনি একজন তরুণ রাজনীতিক কর্মী ও শিক্ষানুরাগী হিসেবে ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে আগ্রহী।
তৃণমূল পর্যায় থেকে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত মাহবুব ইসলাম তালুকদার আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা নিয়ে দলীয় সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে তিনি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন।
তিনি জানান, চেয়ারম্যান পদে দায়িত্ব পালনের সুযোগ পেলে শিমুলবাকঁ ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শিক্ষার প্রসার, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষির উন্নয়ন এবং যোগাযোগব্যবস্থার আধুনিকায়নে গুরুত্ব দিতে চান। পাশাপাশি ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
মাহবুব ইসলাম তালুকদার মনে করেন, এলাকার মানুষের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধিদের জনগণের কাছাকাছি থেকে কাজ করা জরুরি। এ লক্ষ্য সামনে রেখে তিনি দলীয় নেতাকর্মীদের সমর্থন এবং ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে জনসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হতে চান।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে তিনি দলীয় নেতাকর্মী, মুরব্বি, তরুণ সমাজসহ ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

মতামত