জনতার অনলাইন প্রেস ক্লাব

যশোরের চৌগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি কাজী বাবুল মাদক ও চোরাচালান প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ এবং শিশু নির্যাতন দমনে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে তিনি সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন।

চৌগাছায় নবাগত ওসি কাজী বাবুলের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয়

চৌগাছায় নবাগত ওসি কাজী বাবুলের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয়
চৌগাছায় নবাগত ওসি কাজী বাবুলের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয়

চৌগাছায় নবাগত ওসি কাজী বাবুলের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয়
এম এ মান্নান, চৌগাছা (যশোর) :
যশোরের চৌগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল মাদক ও চোরাচালান প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ এবং শিশু নির্যাতন দমনে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে তিনি সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় চৌগাছা থানায় ওসির কক্ষে প্রেসক্লাব চৌগাছার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ওসি কাজী বাবুল বলেন, চৌগাছা সীমান্তবর্তী উপজেলা হওয়ায় মাদক ও চোরাচালান প্রতিরোধ তাঁর অন্যতম প্রধান অগ্রাধিকার। পাশাপাশি বাল্যবিবাহ ও শিশু নির্যাতন রোধেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
মতবিনিময় সভায় প্রেসক্লাব চৌগাছার সভাপতি আবু জাফর, সহসভাপতি রহিদুল ইসলাম খান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বি এম হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রহিম ও বাবুল আক্তার, অর্থ সম্পাদক আসাদুজ্জামান মুক্ত, ক্রীড়া সম্পাদক এম এ মান্নান, দপ্তর সম্পাদক রায়হান হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমারসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবাগত ওসি কাজী বাবুলের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সাংবাদিকেরা। তাঁর নেতৃত্বে চৌগাছার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের। পেশাদারত্ব, নিরপেক্ষতা ও জনবান্ধব পুলিশের মাধ্যমে তিনি চৌগাছাবাসীর আস্থা অর্জন করবেন, এই প্রত্যাশা সবার।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


চৌগাছায় নবাগত ওসি কাজী বাবুলের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয়

প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

featured Image
চৌগাছায় নবাগত ওসি কাজী বাবুলের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় এম এ মান্নান, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) কাজী বাবুল মাদক ও চোরাচালান প্রতিরোধ, বাল্যবিবাহ বন্ধ এবং শিশু নির্যাতন দমনে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে তিনি সাংবাদিকদের সহযোগিতাও কামনা করেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় চৌগাছা থানায় ওসির কক্ষে প্রেসক্লাব চৌগাছার নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ওসি কাজী বাবুল বলেন, চৌগাছা সীমান্তবর্তী উপজেলা হওয়ায় মাদক ও চোরাচালান প্রতিরোধ তাঁর অন্যতম প্রধান অগ্রাধিকার। পাশাপাশি বাল্যবিবাহ ও শিশু নির্যাতন রোধেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। মতবিনিময় সভায় প্রেসক্লাব চৌগাছার সভাপতি আবু জাফর, সহসভাপতি রহিদুল ইসলাম খান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ বি এম হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রহিম ও বাবুল আক্তার, অর্থ সম্পাদক আসাদুজ্জামান মুক্ত, ক্রীড়া সম্পাদক এম এ মান্নান, দপ্তর সম্পাদক রায়হান হোসেন, সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমারসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবাগত ওসি কাজী বাবুলের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সাংবাদিকেরা। তাঁর নেতৃত্বে চৌগাছার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি, অপরাধ দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে—এমন প্রত্যাশা স্থানীয়দের। পেশাদারত্ব, নিরপেক্ষতা ও জনবান্ধব পুলিশের মাধ্যমে তিনি চৌগাছাবাসীর আস্থা অর্জন করবেন, এই প্রত্যাশা সবার।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চৌগাছায় নবাগত ওসি কাজী বাবুলের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয়
0:00 0:00
1.0x