জনতার অনলাইন প্রেস ক্লাব

যশোরের চৌগাছা ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা মডেল সরকারি হাসপাতাল পরিদর্শন করেছেন যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা। শনিবার ৩১ অক্টোবর সকাল ১০টার দিকে তিনি হাসপাতালটি পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের চিকিৎসাসেবা, সার্বিক ব্যবস্থাপনা ও রোগীদের সেবার মানসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন।

চৌগাছা উপজেলা মডেল হাসপাতালে সিভিল সার্জনের পরিদর্শন উন্নত চিকিৎসা ও মানসম্মত সেবায় ডা. আহসানুল মিজান রুমী ও ডা. সুরাইয়া পারভীনের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে হাসপাতাল

চৌগাছা উপজেলা মডেল হাসপাতালে সিভিল সার্জনের পরিদর্শন উন্নত চিকিৎসা ও মানসম্মত সেবায় ডা. আহসানুল মিজান রুমী ও ডা. সুরাইয়া পারভীনের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে হাসপাতাল
চৌগাছা উপজেলা মডেল হাসপাতালে সিভিল সার্জনের পরিদর্শন উন্নত চিকিৎসা ও মানসম্মত সেবায় ডা. আহসানুল মিজান রুমী ও ডা. সুরাইয়া পারভীনের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে হাসপাতাল

চৌগাছা উপজেলা মডেল হাসপাতালে সিভিল সার্জনের পরিদর্শন
উন্নত চিকিৎসা ও মানসম্মত সেবায় ডা. আহসানুল মিজান রুমী ও ডা. সুরাইয়া পারভীনের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে হাসপাতাল
এম এ মান্নান, চৌগাছা (যশোর) :
যশোরের চৌগাছা ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা মডেল সরকারি হাসপাতাল পরিদর্শন করেছেন যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে তিনি হাসপাতালটি পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের চিকিৎসাসেবা, সার্বিক ব্যবস্থাপনা ও রোগীদের সেবার মানসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমী এবং আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুরাইয়া পারভীন। এ ছাড়া হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
চৌগাছা উপজেলা মডেল হাসপাতালের চিকিৎসাসেবা ও সার্বিক কার্যক্রমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমী এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. সুরাইয়া পারভীনের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁদের সমন্বিত প্রচেষ্টা, দায়িত্বশীলতা, রোগীবান্ধব মনোভাব এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত উদ্যোগে হাসপাতালের সেবার মান আরও উন্নত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
হাসপাতালে আগত রোগীদের যথাসম্ভব মানসম্মত চিকিৎসাসেবা প্রদান, স্বাস্থ্যসেবার পরিবেশ উন্নয়ন এবং রোগীদের প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার মতো বিষয়গুলো একটি সরকারি হাসপাতালের সুনাম ও গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ক্ষেত্রে চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীর আন্তরিকতা ও পেশাদারত্ব অপরিহার্য।
স্থানীয় পর্যায়ে সরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চৌগাছা উপজেলা মডেল হাসপাতালের কার্যক্রম গুরুত্বপূর্ণ। বিশেষ করে সাধারণ ও দরিদ্র রোগীদের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং হাসপাতালমুখী মানুষের আস্থা ধরে রাখতে চিকিৎসকদের আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকা প্রশংসার দাবি রাখে।
উল্লেখ্য, হাসপাতালটি চিকিৎসাসেবা ও অন্যান্য কার্যক্রমে বাংলাদেশের মধ্যে ১৫ বার প্রথম স্থান অর্জন করেছে।
সিভিল সার্জনের এ পরিদর্শন হাসপাতালের সেবার মান আরও উন্নত করা, বিদ্যমান কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যতে রোগীদের জন্য আরও কার্যকর ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চৌগাছাবাসীর প্রত্যাশা, ডা. আহসানুল মিজান রুমী ও ডা. সুরাইয়া পারভীনের নেতৃত্বে হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়নের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষ সরকারি হাসপাতাল থেকেই আরও সহজে, স্বাচ্ছন্দ্যে ও মানসম্মত চিকিৎসাসেবা পাবেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


চৌগাছা উপজেলা মডেল হাসপাতালে সিভিল সার্জনের পরিদর্শন উন্নত চিকিৎসা ও মানসম্মত সেবায় ডা. আহসানুল মিজান রুমী ও ডা. সুরাইয়া পারভীনের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে হাসপাতাল

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image
চৌগাছা উপজেলা মডেল হাসপাতালে সিভিল সার্জনের পরিদর্শন উন্নত চিকিৎসা ও মানসম্মত সেবায় ডা. আহসানুল মিজান রুমী ও ডা. সুরাইয়া পারভীনের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে হাসপাতাল এম এ মান্নান, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা ১০০ শয্যাবিশিষ্ট উপজেলা মডেল সরকারি হাসপাতাল পরিদর্শন করেছেন যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে তিনি হাসপাতালটি পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের চিকিৎসাসেবা, সার্বিক ব্যবস্থাপনা ও রোগীদের সেবার মানসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমী এবং আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুরাইয়া পারভীন। এ ছাড়া হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। চৌগাছা উপজেলা মডেল হাসপাতালের চিকিৎসাসেবা ও সার্বিক কার্যক্রমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমী এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. সুরাইয়া পারভীনের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁদের সমন্বিত প্রচেষ্টা, দায়িত্বশীলতা, রোগীবান্ধব মনোভাব এবং চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মিলিত উদ্যোগে হাসপাতালের সেবার মান আরও উন্নত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। হাসপাতালে আগত রোগীদের যথাসম্ভব মানসম্মত চিকিৎসাসেবা প্রদান, স্বাস্থ্যসেবার পরিবেশ উন্নয়ন এবং রোগীদের প্রয়োজনকে গুরুত্ব দেওয়ার মতো বিষয়গুলো একটি সরকারি হাসপাতালের সুনাম ও গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ক্ষেত্রে চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীর আন্তরিকতা ও পেশাদারত্ব অপরিহার্য। স্থানীয় পর্যায়ে সরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চৌগাছা উপজেলা মডেল হাসপাতালের কার্যক্রম গুরুত্বপূর্ণ। বিশেষ করে সাধারণ ও দরিদ্র রোগীদের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং হাসপাতালমুখী মানুষের আস্থা ধরে রাখতে চিকিৎসকদের আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকা প্রশংসার দাবি রাখে। উল্লেখ্য, হাসপাতালটি চিকিৎসাসেবা ও অন্যান্য কার্যক্রমে বাংলাদেশের মধ্যে ১৫ বার প্রথম স্থান অর্জন করেছে। সিভিল সার্জনের এ পরিদর্শন হাসপাতালের সেবার মান আরও উন্নত করা, বিদ্যমান কার্যক্রম পর্যালোচনা এবং ভবিষ্যতে রোগীদের জন্য আরও কার্যকর ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। চৌগাছাবাসীর প্রত্যাশা, ডা. আহসানুল মিজান রুমী ও ডা. সুরাইয়া পারভীনের নেতৃত্বে হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়নের এ প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং সাধারণ মানুষ সরকারি হাসপাতাল থেকেই আরও সহজে, স্বাচ্ছন্দ্যে ও মানসম্মত চিকিৎসাসেবা পাবেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চৌগাছা উপজেলা মডেল হাসপাতালে সিভিল সার্জনের পরিদর্শন উন্নত চিকিৎসা ও মানসম্মত সেবায় ডা. আহসানুল মিজান রুমী ও ডা. সুরাইয়া পারভীনের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে হাসপাতাল
0:00 0:00
1.0x