চিরিরবন্দরের আউলিয়াপুকুরে ৮ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা মোঃ শামীমের
মোঃ আমজাদ হোসেন | ক্রাইম রিপোর্টার, দিনাজপুর।
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার ৭ নম্বর আউলিয়াপুকুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউপি সদস্য পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন মোঃ শামীম।
তিনি ওই ওয়ার্ডের বাসিন্দা এবং ৭ নম্বর আউলিয়াপুকুর ইউনিয়ন মহিলা দলের সাবেক নেত্রী মরহুম সুফিয়া বেগমের ছেলে। আসন্ন নির্বাচনে ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করে তিনি ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
মোঃ শামীম জানান, এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং জনসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখার প্রত্যাশা থেকেই তিনি নির্বাচনে অংশ নিতে আগ্রহী হয়েছেন।
তিনি আরও বলেন, এলাকার মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন পেলে ভবিষ্যতে তাদের পাশে থেকে কাজ করতে চান। ওয়ার্ডের মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে জনকল্যাণমূলক কাজে ভূমিকা রাখাই তাঁর প্রত্যাশা।
মোঃ শামীম
সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী
৮ নম্বর ওয়ার্ড, ৭ নম্বর আউলিয়াপুকুর ইউনিয়ন
চিরিরবন্দর, দিনাজপুর।
---
প্রচারে: চিরিরবন্দর সমাচার
চোখ রাখুন চিরিরবন্দর সমাচারে। এলাকার সর্বশেষ খবর ও গুরুত্বপূর্ণ সংবাদ জানতে আমাদের সঙ্গেই থাকুন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

মতামত