নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, কোম্পানীগঞ্জ (নোয়াখালী):
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক বর্ণাঢ্য যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা যুবদলের উদ্যোগে বসুরহাট সরকারি এএইচসি উচ্চবিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সলের সভাপতিত্বে সমাবেশে যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্যসচিব জাহিদুর রহমান রাজন এবং বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল। এ সময় সার্বিক সহযোগিতায় ছিলেন বসুরহাট পৌরসভা যুবদলের সদস্যসচিব ও কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুহাম্মদ ফখরুল ইসলাম। শান্তির প্রতীক কবুতর উড়িয়ে সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— নোয়াখালী জেলা বিএনপির সদস্য নুরুল আলম শিকদার ও আবদুল মতিন লিটন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির সদস্যসচিব আব্দুল্লাহ আল মামুন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম এবং বসুরহাট পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওকত হোসেন ছগীর।
এ ছাড়াও সমাবেশে উপজেলা ও পৌরসভা বিএনপি, যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

মতামত