চাঁদপুরের কচুয়ায় পুলিশের পৃথক অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করে কচুয়া থানা পুলিশ।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মো: আজিজুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। তারা বিভিন্ন সময়ে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হবে। উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারের খবরে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। সাধারণ মানুষ পুলিশের এই অভিযানকে সাধুবাদ জানিয়েছেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

মতামত