জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

যশোরের চৌগাছায় লিলি আক্তার ৬০ নামে এক শ্রবণপ্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। বুধবার ১১ নভেম্বর সকাল পৌনে ৮টার দিকে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে ভাই মফিজুল বিশ্বাসের বাড়িতে তাঁর মৃত্যু হয়।

চৌগাছায় অসুস্থতার পর শ্রবণপ্রতিবন্ধী নারীর মৃত্যু, কারণ অনুসন্ধান

চৌগাছায় অসুস্থতার পর শ্রবণপ্রতিবন্ধী নারীর মৃত্যু, কারণ অনুসন্ধান
চৌগাছায় অসুস্থতার পর শ্রবণপ্রতিবন্ধী নারীর মৃত্যু, কারণ অনুসন্ধান

চৌগাছায় অসুস্থতার পর শ্রবণপ্রতিবন্ধী নারীর মৃত্যু, কারণ অনুসন্ধান
এম এ মান্নান, চৌগাছা (যশোর) :
যশোরের চৌগাছায় লিলি আক্তার (৬০) নামে এক শ্রবণপ্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে ভাই মফিজুল বিশ্বাসের বাড়িতে তাঁর মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বাথরুম থেকে বের হওয়ার পর লিলি আক্তার শ্বাসকষ্টের কথা জানান। পরিবারের সদস্যরা তাঁকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টার দিকে তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে পরিবারের সদস্যরা তাঁকে সেখানে না নিয়ে বাড়িতে ফিরে আসেন।
বুধবার সকালে খাওয়ার আগে মুখ ধোয়ানোর জন্য তাঁকে কলপাড়ে নেওয়া হলে তিনি মারা যান। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি ডায়াবেটিস ও শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।
চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) আসাদুস জামান ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের উদ্যোগ নেন। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


চৌগাছায় অসুস্থতার পর শ্রবণপ্রতিবন্ধী নারীর মৃত্যু, কারণ অনুসন্ধান

প্রকাশের তারিখ : ১১ নভেম্বর ২০২৬

featured Image
চৌগাছায় অসুস্থতার পর শ্রবণপ্রতিবন্ধী নারীর মৃত্যু, কারণ অনুসন্ধান এম এ মান্নান, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় লিলি আক্তার (৬০) নামে এক শ্রবণপ্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার স্বরূপদাহ ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামে ভাই মফিজুল বিশ্বাসের বাড়িতে তাঁর মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বাথরুম থেকে বের হওয়ার পর লিলি আক্তার শ্বাসকষ্টের কথা জানান। পরিবারের সদস্যরা তাঁকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৯টার দিকে তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে পরিবারের সদস্যরা তাঁকে সেখানে না নিয়ে বাড়িতে ফিরে আসেন। বুধবার সকালে খাওয়ার আগে মুখ ধোয়ানোর জন্য তাঁকে কলপাড়ে নেওয়া হলে তিনি মারা যান। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি ডায়াবেটিস ও শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) আসাদুস জামান ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের উদ্যোগ নেন। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চৌগাছায় অসুস্থতার পর শ্রবণপ্রতিবন্ধী নারীর মৃত্যু, কারণ অনুসন্ধান
0:00 0:00
1.0x