জনতার অনলাইন প্রেস ক্লাব
সারাদেশ

সারাদেশ

যশোরের চৌগাছায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি-এর নেতৃত্বে বিভিন্ন ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন ফার্মেসিকে জরিমানা

চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন ফার্মেসিকে জরিমানা
চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন ফার্মেসিকে জরিমানা

চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন ফার্মেসিকে জরিমানা
এম এ মান্নান, চৌগাছা (যশোর) :
যশোরের চৌগাছায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে বিভিন্ন ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে চৌগাছা-মহেশপুর সড়কে এ অভিযান চালানো হয়।
অভিযানে ঔষধ ও কসমেটিক আইন, ২০২৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে তিনটি ফার্মেসিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযানে খান ফার্মেসির মালিক সোহেল রানাকে ৩ হাজার টাকা, মাহিম ফার্মেসির মালিক মাসুদ রানাকে ২ হাজার টাকা এবং নিউ লাকি ফার্মেসির মালিক জামাল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আদালত পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন যশোর জেলা ওষুধ প্রশাসন কার্যালয়ের সহকারী পরিচালক সুলতানা রিফাত ফেরদৌস। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ওষুধ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬


চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন ফার্মেসিকে জরিমানা

প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৬

featured Image
চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন ফার্মেসিকে জরিমানা এম এ মান্নান, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে বিভিন্ন ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে চৌগাছা-মহেশপুর সড়কে এ অভিযান চালানো হয়। অভিযানে ঔষধ ও কসমেটিক আইন, ২০২৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে তিনটি ফার্মেসিকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অভিযানে খান ফার্মেসির মালিক সোহেল রানাকে ৩ হাজার টাকা, মাহিম ফার্মেসির মালিক মাসুদ রানাকে ২ হাজার টাকা এবং নিউ লাকি ফার্মেসির মালিক জামাল হোসেনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। আদালত পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন যশোর জেলা ওষুধ প্রশাসন কার্যালয়ের সহকারী পরিচালক সুলতানা রিফাত ফেরদৌস। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও ওষুধ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চৌগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, তিন ফার্মেসিকে জরিমানা
0:00 0:00
1.0x