দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে কবিরাজহাটের নওশাদ ট্রেডার্স ও জনতা হাসকিং থেকে ১ হাজার ৪৯৩ বস্তা টিএসপি, ১৮১ বস্তা ডিএপি ও ২১৬ বস্তা এমওপি সার জব্দ করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় জনতা অটো রাইস মিলের ম্যানেজার মো. কাজী ফয়সালকে ৩ মাসের কারাদণ্ড এবং ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান পরিচালনার সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

মতামত