জনতার অনলাইন প্রেস ক্লাব
জন দুর্ভোগ

জন দুর্ভোগ

কোম্পানীগঞ্জে ওভারলোডেড ১৪টি বালুর ট্রাক আটক, ইউএনও’র জরিমানা

কোম্পানীগঞ্জে ওভারলোডেড ১৪টি বালুর ট্রাক আটক, ইউএনও’র জরিমানা

কোম্পানীগঞ্জে ওভারলোডেড ১৪টি বালুর ট্রাক আটক, ইউএনও’র জরিমানা

কোম্পানীগঞ্জে ওভারলোডেড ১৪টি বালুর ট্রাক আটক, ইউএনও’র জরিমানা

​কোম্পানীগঞ্জ উপজেলা  প্রতিনিধি:

আবদুল আউয়াল 

29-08-2026ইং

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অতিরিক্ত বালু পরিবহনের অভিযোগে ১৪টি বালুবাহী ট্রাক আটক করেছে স্থানীয় এলাকাবাসী। পরবর্তীতে খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে আটককৃত প্রতিটি ট্রাককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে।

​স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার রাতে উপজেলার পেশকার হাট রাস্তার মাথায় অতিরিক্ত বালু বহনের কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া রোধে বিএনপি নেতা গোলাম কিবরিয়া বিএসসি'র নেতৃত্বে এলাকাবাসী ১৪টি বালুবাহী ট্রাক আটক করে।

​এই বিষয়ে গোলাম কিবরিয়া বিএসসি বলেন, "অতিরিক্ত বালু পরিবহনের ফলে এলাকার রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে। তাই জনস্বার্থে এলাকাবাসীর সহযোগিতায় আমি এই ট্রাকগুলো আটক করেছি।"

​এদিকে এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে তেরো ছোরা বেরীবাঁধ এলাকাতেও আরও ১০ থেকে ১২টি বালুবাহী ট্রাক অবস্থান নেয়।

​খবর পেয়ে আজ শনিবার সকালে ঘটনাস্থলে যান কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান। তিনি ওভারলোডেড বালু পরিবহনের দায়ে আটককৃত প্রতিটি ট্রাককে ১০ হাজার টাকা করে আর্থিক জরিমানা করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


কোম্পানীগঞ্জে ওভারলোডেড ১৪টি বালুর ট্রাক আটক, ইউএনও’র জরিমানা

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image
কোম্পানীগঞ্জে ওভারলোডেড ১৪টি বালুর ট্রাক আটক, ইউএনও’র জরিমানা​কোম্পানীগঞ্জ উপজেলা  প্রতিনিধি:আবদুল আউয়াল 29-08-2026ইংনোয়াখালীর কোম্পানীগঞ্জে অতিরিক্ত বালু পরিবহনের অভিযোগে ১৪টি বালুবাহী ট্রাক আটক করেছে স্থানীয় এলাকাবাসী। পরবর্তীতে খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে আটককৃত প্রতিটি ট্রাককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছে।​স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার রাতে উপজেলার পেশকার হাট রাস্তার মাথায় অতিরিক্ত বালু বহনের কারণে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়া রোধে বিএনপি নেতা গোলাম কিবরিয়া বিএসসি'র নেতৃত্বে এলাকাবাসী ১৪টি বালুবাহী ট্রাক আটক করে।​এই বিষয়ে গোলাম কিবরিয়া বিএসসি বলেন, "অতিরিক্ত বালু পরিবহনের ফলে এলাকার রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে। তাই জনস্বার্থে এলাকাবাসীর সহযোগিতায় আমি এই ট্রাকগুলো আটক করেছি।"​এদিকে এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে তেরো ছোরা বেরীবাঁধ এলাকাতেও আরও ১০ থেকে ১২টি বালুবাহী ট্রাক অবস্থান নেয়।​খবর পেয়ে আজ শনিবার সকালে ঘটনাস্থলে যান কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদুর রহমান। তিনি ওভারলোডেড বালু পরিবহনের দায়ে আটককৃত প্রতিটি ট্রাককে ১০ হাজার টাকা করে আর্থিক জরিমানা করেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
কোম্পানীগঞ্জে ওভারলোডেড ১৪টি বালুর ট্রাক আটক, ইউএনও’র জরিমানা
0:00 0:00
1.0x