জনতার অনলাইন প্রেস ক্লাব

জামায়াত নেতার বি রু দ্ধে ইমামের সরকারি ভাতা তুলে নেওয়ার অভিযোগ

জামায়াত নেতার বি রু দ্ধে ইমামের সরকারি ভাতা তুলে নেওয়ার অভিযোগ
সংগৃহীত

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নে নিয়মিত ইমামতি না করেও মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের নামে সরকারি ভাতার টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা নাজির আহম্মেদের বিরুদ্ধে।

এ ঘটনায় মসজিদের সাবেক মুয়াজ্জিন আব্দুর রব হাওলাদার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়, উত্তর পুটিখালী গ্রামের পুটিখালী বায়তুন আমান জামে মসজিদে দীর্ঘদিন ধরে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় হয় না। শুক্রবার জুমার নামাজে একজন অস্থায়ী ইমাম এবং অন্যান্য সময়ে স্থানীয় একজন আজান দেন। অথচ ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের নামে সরকারি ভাতার টাকা উত্তোলন করা হচ্ছে।

মসজিদ-সংশ্লিষ্ট ও স্থানীয় কয়েকজন বাসিন্দা সরকারি ভাতার টাকা নির্ধারিত ব্যক্তিদের মধ্যে সঠিকভাবে বিতরণ এবং মসজিদে নিয়মিত নামাজ আদায়ের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে মাওলানা নাজির আহম্মেদ বলেন, তিনি মসজিদের খতিব হিসেবে নিয়মিত নামাজ পড়ান। মসজিদে ইমাম ও মুয়াজ্জিনও রয়েছেন। এ পর্যন্ত শুধু ৫ হাজার টাকা প্রণোদনা উত্তোলন করা হয়েছে। রাজনৈতিকভাবে তাকে হেয় করতে একটি মহল এ অভিযোগ করেছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল্লাহ বলেন, শুধু পুটিখালী ইউনিয়নের মসজিদ নয়, এ ধরনের একাধিক মসজিদের বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। এ-সংক্রান্ত একটি কমিটি রয়েছে। কমিটির সভা করে সব অভিযোগ তদন্ত করা হবে। নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


জামায়াত নেতার বি রু দ্ধে ইমামের সরকারি ভাতা তুলে নেওয়ার অভিযোগ

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নে নিয়মিত ইমামতি না করেও মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের নামে সরকারি ভাতার টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা নাজির আহম্মেদের বিরুদ্ধে।এ ঘটনায় মসজিদের সাবেক মুয়াজ্জিন আব্দুর রব হাওলাদার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।অভিযোগে বলা হয়, উত্তর পুটিখালী গ্রামের পুটিখালী বায়তুন আমান জামে মসজিদে দীর্ঘদিন ধরে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় হয় না। শুক্রবার জুমার নামাজে একজন অস্থায়ী ইমাম এবং অন্যান্য সময়ে স্থানীয় একজন আজান দেন। অথচ ইমাম, মুয়াজ্জিন ও খাদেমের নামে সরকারি ভাতার টাকা উত্তোলন করা হচ্ছে।মসজিদ-সংশ্লিষ্ট ও স্থানীয় কয়েকজন বাসিন্দা সরকারি ভাতার টাকা নির্ধারিত ব্যক্তিদের মধ্যে সঠিকভাবে বিতরণ এবং মসজিদে নিয়মিত নামাজ আদায়ের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।তবে অভিযোগ অস্বীকার করে মাওলানা নাজির আহম্মেদ বলেন, তিনি মসজিদের খতিব হিসেবে নিয়মিত নামাজ পড়ান। মসজিদে ইমাম ও মুয়াজ্জিনও রয়েছেন। এ পর্যন্ত শুধু ৫ হাজার টাকা প্রণোদনা উত্তোলন করা হয়েছে। রাজনৈতিকভাবে তাকে হেয় করতে একটি মহল এ অভিযোগ করেছে বলেও দাবি করেন তিনি।এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল্লাহ বলেন, শুধু পুটিখালী ইউনিয়নের মসজিদ নয়, এ ধরনের একাধিক মসজিদের বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। এ-সংক্রান্ত একটি কমিটি রয়েছে। কমিটির সভা করে সব অভিযোগ তদন্ত করা হবে। নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
জামায়াত নেতার বি রু দ্ধে ইমামের সরকারি ভাতা তুলে নেওয়ার অভিযোগ
0:00 0:00
1.0x