জনতার অনলাইন প্রেস ক্লাব
আন্তর্জাতিক

আন্তর্জাতিক

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১ যোগ দিতে তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১ যোগ দিতে তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী

জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে স্বল্প সময়ের জন্য তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের উচ্চপর্যায়ের দুই দিনের অধিবেশনে অংশ নেবেন তিনি।

সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

এ সফরে সরকার জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের সাফল্য তুলে ধরবে। পাশাপাশি জলবায়ু তহবিল ঋণের পরিবর্তে অনুদান হিসেবে দেওয়ার দাবি জানাবে। প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের তারিখ এবং সম্মেলনে বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর প্রতিটি বিদেশ সফরের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হয়। এবারও তা করা হবে।

আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে শুরু
সম্মেলনে বাংলাদেশের দুটি বিষয় বিশেষ গুরুত্ব পাবে বলে জানান শামা ওবায়েদ। জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জলবায়ু সহনশীলতা অর্জনে বাংলাদেশ এবং এ অঞ্চলের মানুষের সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা হবে। একই সঙ্গে বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কী ধরনের সহায়তা প্রয়োজন, তা তুলে ধরা হবে।

তিনি বলেন, জলবায়ু তহবিল যেন ঋণ নয়, অনুদান হিসেবে দেওয়া হয়, সে বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে। পাশাপাশি কার্বন নিঃসরণে বড় দেশগুলোর দায়বদ্ধতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেবে বাংলাদেশ।

প্রতিমন্ত্রী বলেন, কার্বন নিঃসরণে বাংলাদেশের ভূমিকা নগণ্য হলেও জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।

জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, গত ছয় মাসে প্রধানমন্ত্রী খাল খনন, বৃক্ষরোপণ, সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন। এসব উদ্যোগ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরাসরি ভূমিকা রাখছে। সম্মেলনে সরকারের এসব উদ্যোগ ও সাফল্যও তুলে ধরা হবে।

প্রসঙ্গত, আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১ যোগ দিতে তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image
জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে স্বল্প সময়ের জন্য তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের উচ্চপর্যায়ের দুই দিনের অধিবেশনে অংশ নেবেন তিনি।সোমবার (২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।এ সফরে সরকার জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের সাফল্য তুলে ধরবে। পাশাপাশি জলবায়ু তহবিল ঋণের পরিবর্তে অনুদান হিসেবে দেওয়ার দাবি জানাবে। প্রধানমন্ত্রীর তুরস্ক সফরের তারিখ এবং সম্মেলনে বাংলাদেশের অবস্থান সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর প্রতিটি বিদেশ সফরের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হয়। এবারও তা করা হবে।আরও পড়ুনপ্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠকে শুরুসম্মেলনে বাংলাদেশের দুটি বিষয় বিশেষ গুরুত্ব পাবে বলে জানান শামা ওবায়েদ। জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জলবায়ু সহনশীলতা অর্জনে বাংলাদেশ এবং এ অঞ্চলের মানুষের সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা হবে। একই সঙ্গে বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কী ধরনের সহায়তা প্রয়োজন, তা তুলে ধরা হবে।তিনি বলেন, জলবায়ু তহবিল যেন ঋণ নয়, অনুদান হিসেবে দেওয়া হয়, সে বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে। পাশাপাশি কার্বন নিঃসরণে বড় দেশগুলোর দায়বদ্ধতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেবে বাংলাদেশ।প্রতিমন্ত্রী বলেন, কার্বন নিঃসরণে বাংলাদেশের ভূমিকা নগণ্য হলেও জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় ভুক্তভোগী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, গত ছয় মাসে প্রধানমন্ত্রী খাল খনন, বৃক্ষরোপণ, সৌরবিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন। এসব উদ্যোগ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরাসরি ভূমিকা রাখছে। সম্মেলনে সরকারের এসব উদ্যোগ ও সাফল্যও তুলে ধরা হবে।প্রসঙ্গত, আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১ যোগ দিতে তুরস্ক যাবেন প্রধানমন্ত্রী
0:00 0:00
1.0x