বান্দরবান পৌর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য এবং লাঙ্গিপাড়া ৯ নম্বর ওয়ার্ডের জালালাবাদ পাড়ার বাসিন্দা আমির হোসেনের (৫০) মরদেহ সাঙ্গু নদী থেকে উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, গত ৩০ অক্টোবর (শুক্রবার) সকাল আনুমানিক ১১টার দিকে সাঙ্গু নদীতে নিখোঁজ হন আমির হোসেন। নিখোঁজের একদিন পর ৩১ অক্টোবর (শনিবার) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে স্থানীয় ও উদ্ধারকারী দলের সহায়তায় নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
আমির হোসেনের মর্মান্তিক এই মৃত্যুতে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর রূহের মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মরহুমের জন্য জান্নাতুল ফেরদৌস ও পরিবারের ধৈর্যের জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

মতামত