বিশেষ প্রতিনিধি:
জনতার অনলাইন প্রেস ক্লাব।
ফেনী জেলার ট্রাঙ্ক রোডস্থ ‘কুটুমবাড়ি রেস্তোরাঁয় আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থা-র এক জরুরী ও গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক পরিচালক বরকতুল্লাহ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার চট্টগ্রাম বিভাগীয় চেয়ারম্যান জনাব মাস্টার আবুল কাশেম।
সভায় সর্বসম্মতিক্রমে ও গুরুত্বের সাথে তিনটি প্রধান বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়:
সভায় উপস্থিত নেতৃবৃন্দ মানবাধিকার সুরক্ষা ও সামাজিক অপরাধ প্রতিরোধের অঙ্গীকার ব্যক্ত করেন এবং সংস্থার ভবিষ্যত লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতি জোর দেন।
উক্ত সবাই আরো উপস্থিত ছিলেন, জনাব জাহাঙ্গীর, ফেনী জেলার উপ-সহকারী পরিচালক জনাব ওসমান গনি, পৌরসভার কার্যনির্বাহী কমিটির নির্বাহী পরিচালক আশরাফুল ইসলাম ও উপস্থিত অন্যান্য ব্যক্তিবর্গ।
সভাপতি সবাইকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত ঘোষণা করেন।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

মতামত