জনতার অনলাইন প্রেস ক্লাব
রাজনীতি

রাজনীতি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাথরঘাটায় কোরআন শিক্ষার্থীদের মাঝে ৪৮টি কোরআন বিতরণ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাথরঘাটায় কোরআন শিক্ষার্থীদের মাঝে ৪৮টি কোরআন বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনার পাথরঘাটায় কোরআন শিক্ষার্থীদের মাঝে ৪৮টি পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়েছে।

‎

‎মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করেন পাথরঘাটা উপজেলা বিএনপি নেতা বদিউজ্জামান সাহেদ। প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আয়োজিত এ কর্মসূচিতে কোরআন শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরিফ তুলে দেওয়া হয়।

‎

‎কর্মসূচিতে বদিউজ্জামান সাহেদ বলেন, “পবিত্র কোরআনের শিক্ষা মানুষের জীবনকে সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে শিক্ষার্থীদের হাতে কোরআন তুলে দিতে পেরে আমরা আনন্দিত।”

‎

‎তিনি আরও বলেন,“তরুণ প্রজন্মকে নীতি, নৈতিকতা, সততা ও আদর্শের শিক্ষায় গড়ে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যতে সমাজ ও দেশের জন্য ভালো কিছু করতে পারে।”

‎

‎এ সময় কোরআন শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা বলেন, ধর্মীয় শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।

‎

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাথরঘাটায় কোরআন শিক্ষার্থীদের মাঝে ৪৮টি কোরআন বিতরণ

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনার পাথরঘাটায় কোরআন শিক্ষার্থীদের মাঝে ৪৮টি পবিত্র কোরআন শরিফ বিতরণ করা হয়েছে।‎‎মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করেন পাথরঘাটা উপজেলা বিএনপি নেতা বদিউজ্জামান সাহেদ। প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে আয়োজিত এ কর্মসূচিতে কোরআন শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরিফ তুলে দেওয়া হয়।‎‎কর্মসূচিতে বদিউজ্জামান সাহেদ বলেন, “পবিত্র কোরআনের শিক্ষা মানুষের জীবনকে সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে শিক্ষার্থীদের হাতে কোরআন তুলে দিতে পেরে আমরা আনন্দিত।”‎‎তিনি আরও বলেন,“তরুণ প্রজন্মকে নীতি, নৈতিকতা, সততা ও আদর্শের শিক্ষায় গড়ে তুলতে হবে, যাতে তারা ভবিষ্যতে সমাজ ও দেশের জন্য ভালো কিছু করতে পারে।”‎‎এ সময় কোরআন শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা বলেন, ধর্মীয় শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।‎

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাথরঘাটায় কোরআন শিক্ষার্থীদের মাঝে ৪৮টি কোরআন বিতরণ
0:00 0:00
1.0x