জনতার অনলাইন প্রেস ক্লাব
জন দুর্ভোগ

জন দুর্ভোগ

রংপুর কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ, এক ঘণ্টা পর বিতরণ

ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ, এক ঘণ্টা পর বিতরণ

ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ, এক ঘণ্টা পর বিতরণ

কুড়িগ্রামে ভূরুঙ্গামারী উপজেলায় সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। পরে এক ঘণ্টা পর সার বিতরণে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

বুধবার ২ সেপ্টেম্বর

 সকাল ১০টায় উপজেলার সোনাহাট বাজারে সোনাহাট স্থলবন্দর সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভূরুঙ্গামারী উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জব্বার।

কয়েকদিন আগে সার লুটের ঘটনার পর আবার কৃষকদের রাস্তা অবরোধের ঘটনায় প্রশাসন বেশ বিব্রত। এর মধ্যে সার সংকট নিরসনে সরকারের নেওয়া নানা উদ্যোগ ভেস্তে যেতে বসেছে।

কৃষকরা বলছেন, সকালে সোনাহাট বাজারে ডিলার পয়েন্ট মেসার্স রাকিবুল ট্রেডার্সে সার নিতে গিয়ে তারা জানতে পারেন বিতরণ করা হবে না। এতে তারা বিক্ষুব্ধ হয়ে ডিলার পয়েন্টের সামনে সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। ঘণ্টাব্যাপী অবরোধে সড়কে যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে বেলা ১১টার দিকে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে সার দেওয়ার প্রতিশ্রুতি দিলে কৃষকেরা অবরোধ তুলে নেয়। পরে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের উপস্থিতিতে সার বিতরণ শুরু করা হয়।

এর মধ্যে সার বিতরণের সময় লাইনে দাঁড়ানো নিয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। ঘণ্টা খানেক সার দেওয়ার পর ডিলার আকস্মিকভাবে সার বিতরণ বন্ধ করে দেন। এ সময় সারের টোকন সংগ্রহ করতে কৃষকদের আবারও হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কি শুরু হয়।

কৃষকদের অভিযোগ, সুষ্ঠুভাবে সার পাচ্ছেন না তারা। দুই থেকে তিন দিন ঘুরে একদিন স্বল্প পরিমাণ সার পেলেও লাইনে ঝক্কিঝামেলা ও রোদে দাঁড়িয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। এভাবে সার সংগ্রহে চরম দুর্ভোগে পড়তে হয় তাদের।

এ ছাড়া কাজের সময় তাদের সারের জন্য প্রচুর সময় ব্যয় হচ্ছে। অথচ বৃষ্টি পর জমিতে এখন সারের খুবই চাহিদা। এই সময় সার প্রয়োগ করতে পারলে ফসল ভালো হতো। কিন্তু সার সংকটের কারণে চলছে হাহাকার।

সার ডিলার রাকিবুল বলেন, সঠিকভাবে প্রকৃত কৃষকদের হাতে সার দিতে কিছুটা সময় লাগছে। সার নিতে এসে অনেকে ধৈর্য হারিয়ে ফেলে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। প্রশাসন এবং কৃষি বিভাগের কর্মকর্তার উপস্থিতিতে সার বিতরণ করা হচ্ছে।

সকালে কিছুটা সমস্যা হলেও বর্তমানে সব স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ, এক ঘণ্টা পর বিতরণ

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image
ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ, এক ঘণ্টা পর বিতরণকুড়িগ্রামে ভূরুঙ্গামারী উপজেলায় সারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কৃষকরা। পরে এক ঘণ্টা পর সার বিতরণে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।বুধবার ২ সেপ্টেম্বর সকাল ১০টায় উপজেলার সোনাহাট বাজারে সোনাহাট স্থলবন্দর সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভূরুঙ্গামারী উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আব্দুল জব্বার।কয়েকদিন আগে সার লুটের ঘটনার পর আবার কৃষকদের রাস্তা অবরোধের ঘটনায় প্রশাসন বেশ বিব্রত। এর মধ্যে সার সংকট নিরসনে সরকারের নেওয়া নানা উদ্যোগ ভেস্তে যেতে বসেছে।কৃষকরা বলছেন, সকালে সোনাহাট বাজারে ডিলার পয়েন্ট মেসার্স রাকিবুল ট্রেডার্সে সার নিতে গিয়ে তারা জানতে পারেন বিতরণ করা হবে না। এতে তারা বিক্ষুব্ধ হয়ে ডিলার পয়েন্টের সামনে সোনাহাট স্থলবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। ঘণ্টাব্যাপী অবরোধে সড়কে যানজটের সৃষ্টি হয়।খবর পেয়ে বেলা ১১টার দিকে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে সার দেওয়ার প্রতিশ্রুতি দিলে কৃষকেরা অবরোধ তুলে নেয়। পরে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের উপস্থিতিতে সার বিতরণ শুরু করা হয়।এর মধ্যে সার বিতরণের সময় লাইনে দাঁড়ানো নিয়ে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়। ঘণ্টা খানেক সার দেওয়ার পর ডিলার আকস্মিকভাবে সার বিতরণ বন্ধ করে দেন। এ সময় সারের টোকন সংগ্রহ করতে কৃষকদের আবারও হুড়োহুড়ি ও ধাক্কাধাক্কি শুরু হয়।কৃষকদের অভিযোগ, সুষ্ঠুভাবে সার পাচ্ছেন না তারা। দুই থেকে তিন দিন ঘুরে একদিন স্বল্প পরিমাণ সার পেলেও লাইনে ঝক্কিঝামেলা ও রোদে দাঁড়িয়ে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। এভাবে সার সংগ্রহে চরম দুর্ভোগে পড়তে হয় তাদের।এ ছাড়া কাজের সময় তাদের সারের জন্য প্রচুর সময় ব্যয় হচ্ছে। অথচ বৃষ্টি পর জমিতে এখন সারের খুবই চাহিদা। এই সময় সার প্রয়োগ করতে পারলে ফসল ভালো হতো। কিন্তু সার সংকটের কারণে চলছে হাহাকার।সার ডিলার রাকিবুল বলেন, সঠিকভাবে প্রকৃত কৃষকদের হাতে সার দিতে কিছুটা সময় লাগছে। সার নিতে এসে অনেকে ধৈর্য হারিয়ে ফেলে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। প্রশাসন এবং কৃষি বিভাগের কর্মকর্তার উপস্থিতিতে সার বিতরণ করা হচ্ছে।সকালে কিছুটা সমস্যা হলেও বর্তমানে সব স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ, এক ঘণ্টা পর বিতরণ
0:00 0:00
1.0x