মোংলা ইপিজেড - সেফটি গার্মেন্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেড শ্রমিক নির্যাতন বন্ধ করুন
মোংলা ইপিজেড এর সেফটি গার্মেন্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেড প্রডাক্সন ম্যানেজার "দরবেশ বাবা" খ্যাত ফয়সাল এর বিরুদ্ধে অভিযোগের শেষ নেই।
উনি কোম্পানিতে আসার পর থেকে নিজেদের স্বার্থে বানিয়েছেন উদ্ভট সব আইন-কানুন।
উনার বর্তমান ষড়যন্ত্র:
1. উনি নিজের মত করে আইন বানিয়ে কোম্পানির চালায় যাতে অর্ধেক শ্রমিককে ছাটাই করা যায়।
2. ২০২৬ সালের গেজেট অনুযায়ী বেতন বৃদ্ধি থেকে বঞ্চিত করা - এবং নিজের পদ-পজিশন উন্নতি করা
উনার আরো কিছু অমানবিক নিয়ম:
- কাজের সময় পাশাপাশি বসলেও কারো সাথে কথা বলা যাবে না। মুখ বুঝে ঢুকতে হবে, মুখ বুঝে বের হতে হবে।
- সামান্য ভুল হলেই অঙ্গীকারনামা লিখাতে হয়।
- প্রয়োজনে কথা বললেও ডেকে এনে অপমান, দাঁড় করিয়ে রাখা, এমনকি বের করে দেওয়ার হুমকি।
- মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষেধ। বাসায় কেউ মারা গেলে বা অসুস্থ হলে আমরা জানবো কিভাবে? ফ্যামিলি আমাদের সাথে যোগাযোগ করবে কিভাবে?
শুনতেছি আগামী মাস থেকে ছেলে নিয়োগ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে শুধু মেয়ে নিয়োগ নিবে এবং কিছু ছেলেদের নামে ব্লক লিস্ট করেছে এই ব্লকলিস্ট দেখিয়ে আবার অন্যায়ভাবে ছাটাই শুরু করবে।
প্রশ্ন হলো: তাহলে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ কেন করা হলো? যে যার মতো আইন বানিয়ে চলবে?
আমাদের পেটে লাথি মারতে চায় ফয়সাল ।
আমরা শুনেছি গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ ট্রাস্ট গার্মেন্টস শ্রমিক ফেডারেশন মোংলায় ন্যায্য অধিকার বঞ্চিত শ্রমিকদের জন্য কাজ করছেন।
আমরা মোংলা ইপিজেড এর সেফটি গার্মেন্টস বাংলাদেশ কোম্পানি লিমিটেড এর অসহায় শ্রমিকরা আপনাদের কাছে সাহায্য চাই। দয়া করে আমাদের পাশে দাঁড়ান।
ছবিতে ফয়সাল ও তার চামচা কে দেখানো হয়েছে

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

মতামত