স্টাফ রিপোর্ট :কচাকাটা থানাকে উপজেলায় উন্নীতকরণের দাবিতে জাতীয় সংসদে বক্তব্য
কচাকাটা থানাকে উপজেলায় উন্নীতকরণের দাবিতে জাতীয় সংসদে বক্তব্য প্রদান করে মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন জননেতা মো. আনোয়ারুল ইসলাম, মাননীয় সংসদ সদস্য (২৫,কুড়িগ্রাম–১)।
বক্তব্যে তিনি কচাকাটাকে উপজেলা হিসেবে উন্নীত করার যৌক্তিকতা ও প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেন। বৃহৎ এলাকার মানুষের প্রশাসনিক সেবা প্রাপ্তি সহজতর করা, নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং এলাকার সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করার স্বার্থে কচাকাটাকে উপজেলায় উন্নীত করার দাবি জানান।
এ সময় তিনি মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করে কচাকাটাকে উপজেলায় উন্নীতকরণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
কচাকাটার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা কচাকাটা থানাকে উপজেলায় উন্নীতকরণ। জনগণের ন্যায্য দাবি ও উন্নয়নের প্রত্যাশা বাস্তবায়নে সোচ্চার জননেতা মো. আনোয়ারুল ইসলাম।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

মতামত