নকল রয়েলস সিগারেট এ সয়লাব সাতক্ষীরা
বিশেষ প্রতিনিধি:
রয়েলস - ব্রিটিশ আমেরিকা টোবাকো এর একটি স্বনামধন্য প্রতিষ্ঠিত ব্রান্ড। কিন্তু গত কয়েক মাসের মধ্যে গাজীপুর, কুষ্টিয়া, বেনাপোল সহ আরো অনেক জেলাতে ব্রিটিশ আমেরিকান টোবাকো এর বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেট তৈরি করার কারখানা এবং প্রচুর পরিমাণে নকল সিগারেট আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক জব্দ করা হয়েছে। জব্দকৃত সিগারেটের মধ্যে রয়েছে ডার্বি, লাকি স্ট্রাইক, গোল্ডলিফ এরমধ্যে সর্বাধিক জব্দকৃত নকল সিগারেট হচ্ছে রয়েলস। এত বিপুল পরিমাণ সিগারেট জব্দের পরও থেমে থাকে নি নকল সিগারেটের উৎপাদন এবং বাজারজাতকরণ।
বর্তমানে সাতক্ষীরা জেলার অধিকাংশ জায়গায় চলছে নকল রয়েলস সিগারেট। পাশাপাশি অনেক দোকানে নকল এই সিগারেটের বিপুল মজুদ আছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দোকানদারের সাথে কথা বলে জানা গেছে যে কোম্পানির বিক্রয় প্রতিনিধি র কাছ থেকে সিগারেট ক্রয় করলেও তার মধ্যে নকল সিগারেট পাওয়া যাচ্ছে। সাতক্ষীরা জেলাতে রয়েলস সিগারেটের বিপুল চাহিদার কারণে অসাধু ব্যবসায়ী এবং কোম্পানীর বিক্রয় প্রতিনিধি রা এই চাহিদার সদ্ব্যবহার করে নকল সিগারেট বাজারে প্রচুর পরিমাণে সরবরাহ করছে।
সাধারণ ভোক্তা যখন এই নকল রয়েলস সিগারেট সেবন করে তখন তার মাত্রাতিরিক্ত ক্ষতি হয়। সাধারণত প্রথমে অল্প কাশি থেকে শুরু হয়ে পরবর্তীতে মাত্রাতিরিক্ত কাশি হয় পাশাপাশি কোন কোন ক্ষেত্রে কাশির সাথে রক্ত বের হয়। এর পাশাপাশি গলা ব্যথা, মাথা যন্ত্রণা, চুলকানি, মুখ শুকায়ে যাওয়া, জিবভা সাদা হয়ে যাওয়া ছাড়াও আরো অনেক লক্ষণ প্রকাশ পায়।
ধূমপান করাটাই ক্ষতি। সাধারণত সবাইকে ধূমপান এড়িয়ে চলা উচিত। এরপরও আমাদের দেশের সিংহভাগ মানুষ ধূমপায়ী।
সাতক্ষীরা জেলার প্রায় ৭০ শতাংশ মানুষ ধূমপায়ী। সাধারণত সিগারেটের মূল্য এবং সিগারেটের তামাকের উপর ভিত্তি করে বাংলাদেশের সিগারেটকে চার ভাগে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে ১. নিম্ন স্তরের
২. মধ্যম স্তরের
৩. উচ্চস্তরের
৪. অতিউচ্চস্তরের
আমাদের সাতক্ষীরাতে সর্বাধিক বিক্রিত সিগারেট হল নিম্নস্তরের সিগারেট। সাতক্ষীরাতে নিম্ন স্তরের সিগারেটের মধ্যে উল্লেখযোগ্য ডার্বি, শেখ, রয়েলস ।
এই সুযোগটাকেই কাজে লাগিয়ে নকল রয়েলসের একের পর এক চালান সাতক্ষীরাতে ডুকছে এবং কোম্পানির বিক্রয় প্রতিনিধি এবং কিছু অসাধু ব্যবসায়ীদের কারণে এই নকল সিগারেট ভোক্তা পর্যন্ত পৌঁছে যাছে। এতে করে সাতক্ষীরার জনগণের মধ্যে যারা রয়েলস সিগারেট ধূমপাই তারা মাত্রাতিরিক্ত শারীরিক এবং মানসিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ।
বাজারে রয়েলসের এই নকল সিগারেটের বিক্রির কারণে সাধারণ ধুমপাই যেমন অতিরিক্ত স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ছে, তেমনভাবে সরকারও বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
এজন্য সকল ধূমপায়ী কে নকল সিগারেট ধূমপান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

মতামত