শিরোনাম
৬৭ লাখ টাকার বরাদ্দ উধাও, কিন্তু রাস্তা রয়ে গেল চলিং: কমলনগরে উন্নয়নের নামে এ কেমন অবহেলা?
কমলনগর উপজেলার একটি গুরুত্বপূর্ণ রাস্তা পাকাকরণের জন্য সরকার ৬৭ লক্ষ টাকা বরাদ্দ দিলেও আজ পর্যন্ত পাকা রাস্তার মুখ দেখেনি এলাকাবাসী। কাজটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছিলেন ঠিকাদার আমজাদ হোসাইন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, কাজের নামমাত্র কিছু অংশ ফেলে রেখে পুরো প্রকল্পটির কাজ থমকে আছে। জনগণের প্রশ্ন—৬৭ লক্ষ টাকা বরাদ্দ হওয়া সত্ত্বেও রাস্তাটি কেন আজও কাঁচা ও অনুপযোগী হয়ে পড়ে আছে?
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং কমলনগর উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি। জনগণের করের টাকায় গৃহীত এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এত বড় গাফিলতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রতিদিন হাজার হাজার মানুষকে এই কাদা ও ইটের সুরকির রাস্তায় চরম ভোগান্তি নিয়ে চলাচল করতে হচ্ছে।
আমরা কমলনগর উপজেলা প্রশাসন ও এলজিইডি-র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোড় দাবি জানাচ্ছি:
১. এই প্রকল্পের ৬৭ লক্ষ টাকার বরাদ্দের হিসাব ও কাজের অগ্রগতি নিয়ে নিরপেক্ষ তদন্ত করা হোক।
২. ঠিকাদার আমজাদ হোসাইন ও সংশ্লিষ্টদের গাফিলতির বিরুদ্ধে উপযুক্ত আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক।
৩. দ্রুততম সময়ে রাস্তাটির কাজ মানসম্মতভাবে সম্পন্ন করে জনগণের চলাচলের উপযোগী করা হোক।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ সেপ্টেম্বর ২০২৬

মতামত