জনতার অনলাইন প্রেস ক্লাব
জন দুর্ভোগ

জন দুর্ভোগ

আজান-নামাজের সময়ও বিদ্যুৎ নেই! মোরেলগঞ্জে ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহকবাগেরহাটের

আজান-নামাজের সময়ও বিদ্যুৎ নেই! মোরেলগঞ্জে ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহকবাগেরহাটের

বাগেরহাটের মোরেলগঞ্জে ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ গ্রাহকরা। দিনের বিভিন্ন সময়ে বারবার বিদ্যুৎ চলে যাওয়ার পাশাপাশি আজান ও নামাজের সময়ও বিদ্যুৎ না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে।

স্থানীয় বাসিন্দা সুলাইমান আবিদ বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদ জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি মোরেলগঞ্জের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ করেন, প্রতিদিন আজান ও নামাজের গুরুত্বপূর্ণ সময়গুলোতেও বিদ্যুৎ থাকে না। তার দাবি, কখনো এক ঘণ্টা বিদ্যুৎ থাকার পর পরবর্তী দেড় ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকতে হচ্ছে গ্রাহকদের।

এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রশ্ন—আজান ও নামাজের সময়ও কেন বিদ্যুৎ থাকবে না?

স্থানীয়দের অভিযোগ, ঘনঘন বিদ্যুৎ আসা-যাওয়ার কারণে শুধু ধর্মীয় কার্যক্রমই নয়, শিক্ষার্থীদের পড়াশোনা, দোকানপাট ও ব্যবসা-বাণিজ্য, অনলাইনভিত্তিক কাজ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে সন্ধ্যা ও নামাজের সময় বিদ্যুৎ বিভ্রাটে দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়।

গ্রাহকদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে এমন পরিস্থিতি চললেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে কার্যকর উদ্যোগের দৃশ্যমান ফল পাওয়া যাচ্ছে না। ফলে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।

স্থানীয় গ্রাহকদের দাবি, বিদ্যুৎ বিভ্রাটের প্রকৃত কারণ জনসম্মুখে পরিষ্কার করা, লোডশেডিংয়ের নির্ধারিত সময়সূচি যথাযথভাবে অনুসরণ করা এবং জরুরি প্রয়োজনের সময় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

বিশেষ করে আজান ও নামাজের গুরুত্বপূর্ণ সময়গুলোতে বিদ্যুৎ সরবরাহ সচল রাখার দাবি জানিয়েছেন ধর্মপ্রাণ গ্রাহকরা।

এদিকে, গ্রাহকদের এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের বক্তব্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


আজান-নামাজের সময়ও বিদ্যুৎ নেই! মোরেলগঞ্জে ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহকবাগেরহাটের

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image
বাগেরহাটের মোরেলগঞ্জে ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে উঠেছেন সাধারণ গ্রাহকরা। দিনের বিভিন্ন সময়ে বারবার বিদ্যুৎ চলে যাওয়ার পাশাপাশি আজান ও নামাজের সময়ও বিদ্যুৎ না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে।স্থানীয় বাসিন্দা সুলাইমান আবিদ বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদ জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি মোরেলগঞ্জের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ করেন, প্রতিদিন আজান ও নামাজের গুরুত্বপূর্ণ সময়গুলোতেও বিদ্যুৎ থাকে না। তার দাবি, কখনো এক ঘণ্টা বিদ্যুৎ থাকার পর পরবর্তী দেড় ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎহীন থাকতে হচ্ছে গ্রাহকদের।এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের প্রশ্ন—আজান ও নামাজের সময়ও কেন বিদ্যুৎ থাকবে না?স্থানীয়দের অভিযোগ, ঘনঘন বিদ্যুৎ আসা-যাওয়ার কারণে শুধু ধর্মীয় কার্যক্রমই নয়, শিক্ষার্থীদের পড়াশোনা, দোকানপাট ও ব্যবসা-বাণিজ্য, অনলাইনভিত্তিক কাজ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে সন্ধ্যা ও নামাজের সময় বিদ্যুৎ বিভ্রাটে দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়।গ্রাহকদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে এমন পরিস্থিতি চললেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে কার্যকর উদ্যোগের দৃশ্যমান ফল পাওয়া যাচ্ছে না। ফলে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।স্থানীয় গ্রাহকদের দাবি, বিদ্যুৎ বিভ্রাটের প্রকৃত কারণ জনসম্মুখে পরিষ্কার করা, লোডশেডিংয়ের নির্ধারিত সময়সূচি যথাযথভাবে অনুসরণ করা এবং জরুরি প্রয়োজনের সময় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।বিশেষ করে আজান ও নামাজের গুরুত্বপূর্ণ সময়গুলোতে বিদ্যুৎ সরবরাহ সচল রাখার দাবি জানিয়েছেন ধর্মপ্রাণ গ্রাহকরা। এদিকে, গ্রাহকদের এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগের বক্তব্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
আজান-নামাজের সময়ও বিদ্যুৎ নেই! মোরেলগঞ্জে ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহকবাগেরহাটের
0:00 0:00
1.0x