জনতার অনলাইন প্রেস ক্লাব
জন দুর্ভোগ

জন দুর্ভোগ

নদী ভাঙনকবলিত এলাকায় দিনদুপুরে প্রকাশ্যে এমন অবৈধ কার্যক্রমে চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন নদীপাড়ের বাসিন্দারা।

ডিমলায় একপাড়ে ভাঙন ঠেকাতে পাউবোর জিওব্যাগ, অন্যপাড়ে বালু লুটের মহোৎসব!

ডিমলায় একপাড়ে ভাঙন ঠেকাতে পাউবোর জিওব্যাগ, অন্যপাড়ে বালু লুটের মহোৎসব!
জনতার অনলাইন প্রেস ক্লাব ছবি:কপি রাইট ক্লিক

মোঃ মনোয়ার হোসেন ডিমলা নীলফামারী

ডিমলায় একপাড়ে ভাঙন ঠেকাতে পাউবোর জিওব্যাগ, অন্যপাড়ে বালু লুটের মহোৎসব!

নীলফামারীর ডিমলায় নাউতারা নদীতে চলছে এক অদ্ভুত দ্বিমুখী চিত্র। একদিকে নদীর ভয়াবহ ভাঙন থেকে বসতবাড়ি ও ফসলি জমি রক্ষায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জরুরি ভিত্তিতে ফেলছে জিওব্যাগ, অন্যদিকে ঠিক তার বিপরীত পাড়েই চলছে অবাধে নদীর পাড় ও চর কেটে বালু লুটের মহোৎসব।

নদী ভাঙনকবলিত এলাকায় দিনদুপুরে প্রকাশ্যে এমন অবৈধ কার্যক্রমে চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন নদীপাড়ের বাসিন্দারা।

সোমবার সরেজমিনে উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের বটতলী এলাকায় গিয়ে দেখা যায়, নাউতারা নদীর ভাঙনকবলিত দৃশ্যমান পাড় ও চর কেটে একাধিক ট্রাক্টর-ট্রলিতে করে হরহামেশাই বালু নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, কতিপয় প্রভাবশালী ব্যক্তি ও ট্রলি মালিক প্রভাব খাটিয়ে নদীর ধারের আবাদি জমির ফসল নষ্ট করে জোরপূর্বক রাস্তা তৈরি করেছে। পরবর্তীতে সেই পথ দিয়েই উত্তোলন করা বালু বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি জানান, কিছু জমির মালিক টাকার বিনিময়ে ক্ষেতের ফসল নষ্ট করে সাময়িক পথ তৈরি করে দিচ্ছেন। আর এই সুযোগে বালু ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে নদীর পাড় ও চরের মাটি-বালু কেটে সাবাড় করছেন।

শুধু নদী ভাঙনের ঝুঁকিই নয়, অবৈধ এসব ট্রলির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী ও শিক্ষার্থীরা। চালকদের বেপরোয়া গতি ও বিকট শব্দে গ্রামীণ রাস্তায় চলাচল করাই দায় হয়ে পড়েছে। বালুবোঝাই ভারী ট্রলির চাকার পিষ্টে গ্রামীণ কাঁচা-পাকা রাস্তাগুলোতে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।

স্থানীয় স্কুলছাত্র সেলিম বলে, “ভোররাত থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এসব গাড়ি বিকট শব্দে চলাচল করে। স্কুলে যাওয়া-আসার সময় আমাদের খুব ভয় করে, কখন যেন বড় কোনো দুর্ঘটনা ঘটে যায়।”

নদী ভাঙন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য নষ্ট এবং গ্রামীণ সড়ক ধ্বংসের হাত থেকে এলাকাকে রক্ষা করতে অবিলম্বে এই অবৈধ বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

এ বিষয়ে জানতে চাইলে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান বলেন, “নদীর পাড় বা চর কেটে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি নদীর পাড় বা চর কেটে বালু নিয়ে যাচ্ছে এমন সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়, তাহলে আমরা তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিব।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


ডিমলায় একপাড়ে ভাঙন ঠেকাতে পাউবোর জিওব্যাগ, অন্যপাড়ে বালু লুটের মহোৎসব!

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image
মোঃ মনোয়ার হোসেন ডিমলা নীলফামারীডিমলায় একপাড়ে ভাঙন ঠেকাতে পাউবোর জিওব্যাগ, অন্যপাড়ে বালু লুটের মহোৎসব!নীলফামারীর ডিমলায় নাউতারা নদীতে চলছে এক অদ্ভুত দ্বিমুখী চিত্র। একদিকে নদীর ভয়াবহ ভাঙন থেকে বসতবাড়ি ও ফসলি জমি রক্ষায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জরুরি ভিত্তিতে ফেলছে জিওব্যাগ, অন্যদিকে ঠিক তার বিপরীত পাড়েই চলছে অবাধে নদীর পাড় ও চর কেটে বালু লুটের মহোৎসব।নদী ভাঙনকবলিত এলাকায় দিনদুপুরে প্রকাশ্যে এমন অবৈধ কার্যক্রমে চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন নদীপাড়ের বাসিন্দারা।সোমবার সরেজমিনে উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডের বটতলী এলাকায় গিয়ে দেখা যায়, নাউতারা নদীর ভাঙনকবলিত দৃশ্যমান পাড় ও চর কেটে একাধিক ট্রাক্টর-ট্রলিতে করে হরহামেশাই বালু নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে জানান, কতিপয় প্রভাবশালী ব্যক্তি ও ট্রলি মালিক প্রভাব খাটিয়ে নদীর ধারের আবাদি জমির ফসল নষ্ট করে জোরপূর্বক রাস্তা তৈরি করেছে। পরবর্তীতে সেই পথ দিয়েই উত্তোলন করা বালু বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় ব্যক্তি জানান, কিছু জমির মালিক টাকার বিনিময়ে ক্ষেতের ফসল নষ্ট করে সাময়িক পথ তৈরি করে দিচ্ছেন। আর এই সুযোগে বালু ব্যবসায়ীরা আরও বেপরোয়া হয়ে নদীর পাড় ও চরের মাটি-বালু কেটে সাবাড় করছেন।শুধু নদী ভাঙনের ঝুঁকিই নয়, অবৈধ এসব ট্রলির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন পথচারী ও শিক্ষার্থীরা। চালকদের বেপরোয়া গতি ও বিকট শব্দে গ্রামীণ রাস্তায় চলাচল করাই দায় হয়ে পড়েছে। বালুবোঝাই ভারী ট্রলির চাকার পিষ্টে গ্রামীণ কাঁচা-পাকা রাস্তাগুলোতে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।স্থানীয় স্কুলছাত্র সেলিম বলে, “ভোররাত থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত এসব গাড়ি বিকট শব্দে চলাচল করে। স্কুলে যাওয়া-আসার সময় আমাদের খুব ভয় করে, কখন যেন বড় কোনো দুর্ঘটনা ঘটে যায়।”নদী ভাঙন বৃদ্ধি, পরিবেশের ভারসাম্য নষ্ট এবং গ্রামীণ সড়ক ধ্বংসের হাত থেকে এলাকাকে রক্ষা করতে অবিলম্বে এই অবৈধ বালু উত্তোলন বন্ধে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।এ বিষয়ে জানতে চাইলে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান বলেন, “নদীর পাড় বা চর কেটে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি নদীর পাড় বা চর কেটে বালু নিয়ে যাচ্ছে এমন সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়, তাহলে আমরা তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিব।”

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
ডিমলায় একপাড়ে ভাঙন ঠেকাতে পাউবোর জিওব্যাগ, অন্যপাড়ে বালু লুটের মহোৎসব!
0:00 0:00
1.0x