জনতার অনলাইন প্রেস ক্লাব
জন দুর্ভোগ

জন দুর্ভোগ

রায়সাহেব বাজারে ফুটপাতে রেস্তোরাঁর রান্না, গ্যাস সিলিন্ডারে বড় দুর্ঘটনার শঙ্কা

রায়সাহেব বাজারে ফুটপাতে রেস্তোরাঁর রান্না, গ্যাস সিলিন্ডারে বড় দুর্ঘটনার শঙ্কা

  ( জহিরুল ইসলাম  প্রতিবেদক) 

রাজধানীর পুরান ঢাকার রায়সাহেব বাজার এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে রান্না করছে বিভিন্ন রেস্তোরাঁ। এতে পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে এবং গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, রায়সাহেব বাজারের বেশিরভাগ রেস্তোরাঁর রান্নার চুলা ও গ্যাস সিলিন্ডার রাখা হয়েছে ফুটপাতের ওপর এবং রেস্তোরাঁ থেকে বের হওয়ার দরজার সামনে। ফলে রাস্তা দিয়ে মানুষ হাঁটতে পারছে না, যানজট সৃষ্টি হচ্ছে।

সবচেয়ে বড় ঝুঁকি হলো, রান্না করা হচ্ছে বের হওয়ার দরজা আটকে। আগুন বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে ভেতরে থাকা ক্রেতা ও কর্মচারীরা বের হতে পারবেন না। ঘটতে পারে প্রাণহানি।

স্থানীয় পথচারী শফিক বলেন, “ফুটপাত দিয়ে হাঁটার উপায় নেই। রান্নার ধোঁয়া ও গরমে অতিষ্ঠ।” আরেক বাসিন্দা বলেন, “প্রশাসন মাঝে মাঝে লোক দেখানো অভিযান চালায়, কিছুদিন বন্ধ থাকে, তারপর আবার একই অবস্থা।”

দ্রুত ফুটপাত দখলমুক্ত করে নিয়মিত মনিটরিংয়ের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

রায়সাহেব বাজারে ফুটপাতে রেস্তোরাঁর রান্না, গ্যাস সিলিন্ডারে বড় দুর্ঘটনার শঙ্কা 

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

রায়সাহেব বাজারে ফুটপাতে রেস্তোরাঁর রান্না, গ্যাস সিলিন্ডারে বড় দুর্ঘটনার শঙ্কা

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image
  ( জহিরুল ইসলাম  প্রতিবেদক) রাজধানীর পুরান ঢাকার রায়সাহেব বাজার এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে রান্না করছে বিভিন্ন রেস্তোরাঁ। এতে পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে এবং গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।রাজধানীর পুরান ঢাকার রায়সাহেব বাজার এলাকায় রাস্তা ও ফুটপাত দখল করে রান্না করছে বিভিন্ন রেস্তোরাঁ। এতে পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে এবং গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।সরেজমিনে দেখা যায়, রায়সাহেব বাজারের বেশিরভাগ রেস্তোরাঁর রান্নার চুলা ও গ্যাস সিলিন্ডার রাখা হয়েছে ফুটপাতের ওপর এবং রেস্তোরাঁ থেকে বের হওয়ার দরজার সামনে। ফলে রাস্তা দিয়ে মানুষ হাঁটতে পারছে না, যানজট সৃষ্টি হচ্ছে।সবচেয়ে বড় ঝুঁকি হলো, রান্না করা হচ্ছে বের হওয়ার দরজা আটকে। আগুন বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে ভেতরে থাকা ক্রেতা ও কর্মচারীরা বের হতে পারবেন না। ঘটতে পারে প্রাণহানি।স্থানীয় পথচারী শফিক বলেন, “ফুটপাত দিয়ে হাঁটার উপায় নেই। রান্নার ধোঁয়া ও গরমে অতিষ্ঠ।” আরেক বাসিন্দা বলেন, “প্রশাসন মাঝে মাঝে লোক দেখানো অভিযান চালায়, কিছুদিন বন্ধ থাকে, তারপর আবার একই অবস্থা।”দ্রুত ফুটপাত দখলমুক্ত করে নিয়মিত মনিটরিংয়ের দাবি জানিয়েছেন এলাকাবাসী।রায়সাহেব বাজারে ফুটপাতে রেস্তোরাঁর রান্না, গ্যাস সিলিন্ডারে বড় দুর্ঘটনার শঙ্কা 

জনতার অনলাইন প্রেস ক্লাব

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
রায়সাহেব বাজারে ফুটপাতে রেস্তোরাঁর রান্না, গ্যাস সিলিন্ডারে বড় দুর্ঘটনার শঙ্কা
0:00 0:00
1.0x