জনতার অনলাইন প্রেস ক্লাব
জন দুর্ভোগ

জন দুর্ভোগ

এটি কোনো রাজনৈতিক উঠান বৈঠক নয়, এটি মাদকবিরোধী উঠান বৈঠক।

চাঁদপুরের কচুয়া পৌরসভার কড়ইয়া ৪নং ওয়ার্ডে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত"

চাঁদপুরের কচুয়া পৌরসভার কড়ইয়া ৪নং ওয়ার্ডে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত"
মাদকবিরোধী উঠান বৈঠকের ছবি চিত্র'

চাঁদপুরের কচুয়া পৌরসভার কড়ইয়া ৪নং ওয়ার্ডে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত"

এটি কোনো রাজনৈতিক উঠান বৈঠক নয়, এটি মাদকবিরোধী উঠান বৈঠক।

৫ আগস্টের পর থেকে কড়ইয়া বাসী মাদকের বিরুদ্ধে র‍্যালি, সমাবেশ, আন্দোলন ও সংগ্রাম চালিয়ে গেলেও পুরোপুরি সফল হতে পারেননি। কিছুদিন বিরতির পর মাদক ব্যবসায়ীরা আবারও প্রকাশ্যে মাদক বিক্রি শুরু করে। অভিযোগ রয়েছে, মসজিদ, মাদ্রাসা ও স্কুলের সামনে এবং বিভিন্ন দোকানে বসে প্রকাশ্যে ইয়াবা বিক্রি ও সেবন করা হচ্ছে।

এরই পরিপ্রেক্ষিতে গত ১৪ সেপ্টেম্বর থেকে পুনরায় মাদকবিরোধী আন্দোলন শুরু হয়। এর ধারাবাহিকতায় গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কড়ইয়া উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে বিশাল মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশের আয়োজন করা হয়।

উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আজিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক কমিশনার আব্দুল রহিম। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির আয়োজন করে কড়ইয়া আল হিকমাহ সোশ্যাল কমপ্লেক্স ও প্রবাসী ফোরাম।

প্রতিদিন সকাল-সন্ধ্যা অভিযান ও র‍্যালি চলমান থাকলেও মাদক বেচা-বিক্রি ও সেবন এখনো পুরোপুরি বন্ধ হয়নি।

এরই অংশ হিসেবে গতকাল শুক্রবার এশার নামাজের পর কড়ইয়া পাটিকর বাড়িতে আরেকটি উঠান বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকটি পরিচালনা করেন আল হিকমাহ সোশ্যাল কমপ্লেক্স ও মাদকবিরোধী কমিটির প্রধান উপদেষ্টা আব্দুল রহিম প্রধান। ও আমানুল্লাহ আমান'

এসময় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি মনজুর হাজী, সহ-সভাপতি এরশাদ প্রধান, সহ-সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মুক্তার প্রধান, সহ-সাধারণ সম্পাদক ওসমান গণি, আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক মো. আনোয়ার হোসেন রাজ সহ কমিটির অন্যান্য সদস্য এবং পাটিকর বাড়ির গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বৈঠকে মাদকের ভয়াবহতা নিয়ে আলোচনা করা হয় এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বারবার সতর্ক করা হয়। তাদেরকে ডেকে বুঝানো সত্ত্বেও তারা যদি ব্যবসা ও সেবন না ছাড়ে, তাহলে ওসির পরামর্শ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। একই সাথে মাদক ব্যবসায়ীদের অভিভাবকদেরকেও সচেতন করা হচ্ছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


চাঁদপুরের কচুয়া পৌরসভার কড়ইয়া ৪নং ওয়ার্ডে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত"

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image
চাঁদপুরের কচুয়া পৌরসভার কড়ইয়া ৪নং ওয়ার্ডে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত"এটি কোনো রাজনৈতিক উঠান বৈঠক নয়, এটি মাদকবিরোধী উঠান বৈঠক।৫ আগস্টের পর থেকে কড়ইয়া বাসী মাদকের বিরুদ্ধে র‍্যালি, সমাবেশ, আন্দোলন ও সংগ্রাম চালিয়ে গেলেও পুরোপুরি সফল হতে পারেননি। কিছুদিন বিরতির পর মাদক ব্যবসায়ীরা আবারও প্রকাশ্যে মাদক বিক্রি শুরু করে। অভিযোগ রয়েছে, মসজিদ, মাদ্রাসা ও স্কুলের সামনে এবং বিভিন্ন দোকানে বসে প্রকাশ্যে ইয়াবা বিক্রি ও সেবন করা হচ্ছে।এরই পরিপ্রেক্ষিতে গত ১৪ সেপ্টেম্বর থেকে পুনরায় মাদকবিরোধী আন্দোলন শুরু হয়। এর ধারাবাহিকতায় গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কড়ইয়া উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে বিশাল মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশের আয়োজন করা হয়।উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব আজিজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক কমিশনার আব্দুল রহিম। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির আয়োজন করে কড়ইয়া আল হিকমাহ সোশ্যাল কমপ্লেক্স ও প্রবাসী ফোরাম।প্রতিদিন সকাল-সন্ধ্যা অভিযান ও র‍্যালি চলমান থাকলেও মাদক বেচা-বিক্রি ও সেবন এখনো পুরোপুরি বন্ধ হয়নি।এরই অংশ হিসেবে গতকাল শুক্রবার এশার নামাজের পর কড়ইয়া পাটিকর বাড়িতে আরেকটি উঠান বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকটি পরিচালনা করেন আল হিকমাহ সোশ্যাল কমপ্লেক্স ও মাদকবিরোধী কমিটির প্রধান উপদেষ্টা আব্দুল রহিম প্রধান। ও আমানুল্লাহ আমান'এসময় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি মনজুর হাজী, সহ-সভাপতি এরশাদ প্রধান, সহ-সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মুক্তার প্রধান, সহ-সাধারণ সম্পাদক ওসমান গণি, আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক মো. আনোয়ার হোসেন রাজ সহ কমিটির অন্যান্য সদস্য এবং পাটিকর বাড়ির গণ্যমান্য ব্যক্তিবর্গ।বৈঠকে মাদকের ভয়াবহতা নিয়ে আলোচনা করা হয় এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বারবার সতর্ক করা হয়। তাদেরকে ডেকে বুঝানো সত্ত্বেও তারা যদি ব্যবসা ও সেবন না ছাড়ে, তাহলে ওসির পরামর্শ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়। একই সাথে মাদক ব্যবসায়ীদের অভিভাবকদেরকেও সচেতন করা হচ্ছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চাঁদপুরের কচুয়া পৌরসভার কড়ইয়া ৪নং ওয়ার্ডে মাদকবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত"
0:00 0:00
1.0x