বিশেষ প্রতিনিধি, টঙ্গী:
গাজীপুরের টঙ্গীর কেরানীটেক বস্তি এলাকায় দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে মাদক কারবারিরা। অভিযোগ উঠেছে, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী রঞ্জু প্রতিদিন প্রকাশ্যেই ডালা সাজিয়ে গাঁজাসহ নানা রকমের মাদক বিক্রি করছেন।
স্থানীয়দের সূত্রে জানা যায়, কেরানীটেক বস্তি ও এর আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের কেনাবেচা চলছে। স্থানীয় বাসিন্দা ও পথচারীদের দাবি, অভিযুক্ত রঞ্জু প্রতিদিন নিয়মনীতি তোয়াক্কা না করে প্রকাশ্য স্থানেই মাদক সাজিয়ে বিক্রি করেন, যা এলাকার তরুণ ও যুবসমাজকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, "বস্তির ভেতরে বা আশপাশে প্রতিদিন মাদক সেবীদের আনাগোনা থাকে। প্রকাশ্যে এভাবে মাদক বিক্রি চলায় সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।"
এলাকাবাসীর দাবি, অবিলম্বে কেরানীটেক বস্তি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার করা হোক এবং মাদক কারবারি রঞ্জুসহ এই চক্রের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

মতামত