আমরা সবাই নিজকে মহা জ্ঞানী মনে করি,অথচ দেশ কিভাবে সামনে এগিয়ে যাবে,কি ভাবে অর্থনৈতিক মুক্তি পাবো এ বিষয় কেউ কোন কথা বলেনা,টক শোতে শুধু রাজনীতি, আর গিবত গালিগালাজ ছাড়া কিছু নেই,দেশের জনগন যদি সচেতন না হয়,কর্মঠ না হয়,তবে দেশ এগিয়ে নেয়া সম্ভব নয়,আমরা আমদানী নির্ভর দেশ,এমনকি আমরা খাদ্য ঘাটতিতেও ভুগি,বিদেশ থেকে খাদ্য আমদানী করতে হয়,যে কারণে মধ্য সত্বা ভোগীরা বাজার নিয়ন্ত্রণ করে,আমাদের উৎপাদন চাহিদার তুলনায় খুবই কম,জিনিস পত্রের দাম বৃদ্ধির একমাত্র কারন চাহিদার তুলনায় উৎপাদন সীমিত, এর থেকে বের হওয়ার কোন উপায় খুজিঁনা,রাস্তায় গলাবাজি করি,সরকারের বিরোধিতা করি,কাজ করিনা মিছিল করি,সরকারকে পরমর্শ দেইনা,আন্দোলন করি,টক শোতে মানুষকে সচেতন করিনা,উত্তেজিত করি,এর থেকে আমাদের বের হয়ে আসতে হবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৬

মতামত