জনতার অনলাইন প্রেস ক্লাব

আজ সোমবার ১৯ অক্টোবর সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ থাকবে

বন্ধ থাকবে সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান

বন্ধ থাকবে সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব ও মহাঅষ্টমী পূজা উপলক্ষে আজ সোমবার (১৯ অক্টোবর) সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে।

সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী পূজার বিশেষ মাহাত্ম্য বিবেচনায় দেশের সব জুয়েলারি ও স্বর্ণের দোকান বন্ধ রাখার এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বাজুস বিজ্ঞপ্তিতে জানায়, পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী সোমবার সারা দেশে জুয়েলারি প্রতিষ্ঠানসমূহ পূর্ণদিবস বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট সকল ব্যবসায়ী ও প্রতিষ্ঠান মালিকদের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে এই সিদ্ধান্ত বাস্তবায়নে জুয়েলারি খাতের সকল ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাসাধারণের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেছে বাজুস।

সংগঠনটির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শারদীয় উৎসবের দিনে যেন জুয়েলারি খাতের সঙ্গে যুক্ত সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী ও ব্যবসায়ীরা ধর্মীয় আচার-অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পারেন, সে উদ্দেশ্যেই প্রতিবছরের মতো এবারও এই সিদ্ধান্তের প্রতিফলন ঘটেছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


বন্ধ থাকবে সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব ও মহাঅষ্টমী পূজা উপলক্ষে আজ সোমবার (১৯ অক্টোবর) সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। জুয়েলারি ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয়েছে।সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমী পূজার বিশেষ মাহাত্ম্য বিবেচনায় দেশের সব জুয়েলারি ও স্বর্ণের দোকান বন্ধ রাখার এ উদ্যোগ নেওয়া হয়েছে।বাজুস বিজ্ঞপ্তিতে জানায়, পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী সোমবার সারা দেশে জুয়েলারি প্রতিষ্ঠানসমূহ পূর্ণদিবস বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট সকল ব্যবসায়ী ও প্রতিষ্ঠান মালিকদের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে এই সিদ্ধান্ত বাস্তবায়নে জুয়েলারি খাতের সকল ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাসাধারণের কাছে আন্তরিক সহযোগিতা কামনা করেছে বাজুস।সংগঠনটির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শারদীয় উৎসবের দিনে যেন জুয়েলারি খাতের সঙ্গে যুক্ত সর্বস্তরের কর্মকর্তা, কর্মচারী ও ব্যবসায়ীরা ধর্মীয় আচার-অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পারেন, সে উদ্দেশ্যেই প্রতিবছরের মতো এবারও এই সিদ্ধান্তের প্রতিফলন ঘটেছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
বন্ধ থাকবে সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান
0:00 0:00
1.0x