জনতার অনলাইন প্রেস ক্লাব

সাভার ও আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, অর্ধশতাধিক কারখানায় ছুটি

সাভার ও আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, অর্ধশতাধিক কারখানায় ছুটি
০১/১১/২০২৬

সাভার ও আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, অর্ধশতাধিক কারখানায় ছুটি 

তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে  আশুলিয়া ও সাভারে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিক অসন্তোষের আশঙ্কায় শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও কারখানার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) সকালে অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক থাকলেও পাঁচটি  কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান করেন। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে আশুলিয়ার জামগড়া নরসিংহপুরসহ আশপাশের শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও শিল্পাঞ্চল পুলিশের কর্মকর্তারা জানান, সকালে নিশ্চিতপুর এলাকার আল-মুসলিম অ্যাপারেলস, নিউএইজ গ্রুপের একটি কারখানা এবং ট্রাউজার লাইন লিমিটেডের শ্রমিকেরা কাজ বন্ধ রাখেন। তাঁরা কারখানার ভেতরে অবস্থান করে বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন।

বেলা পৌনে ১১টার দিকে নরসিংহপুর এলাকায় শারমিন গ্রুপের কারখানার সামনে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নেন কয়েকটি কারখানার একদল শ্রমিক। এ সময় তাঁরা বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরে এক পাশে অবস্থান নেওয়ার অনুরোধ জানায়। পরে শ্রমিকেরা সড়কের পাশে অবস্থান নিয়ে শারমিন গ্রুপের শ্রমিকদেরও তাঁদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানান।

উদ্ভূত পরিস্থিতিতে বেলা ১২ টার দিকে শারমিন গ্রুপের কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। একই এলাকায় হা-মীম গ্রুপ, নিউএইজ গ্রুপসহ আশপাশের একাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিক অসন্তোষের কারণে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে শিল্পাঞ্চল পুলিশ।

এদিকে সাভারের হেমায়েতপুরে দুপুরের পর হঠাৎ করে কিছু পোশাক শ্রমিক একেএইচ গ্রুপের একটি পোশাক কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় শ্রমিকরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। যার ফলে দীর্ঘ সময় মহাসড়কের তীব্র যানজট সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ এসে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সকালে অধিকাংশ কারখানার কার্যক্রম স্বাভাবিক ছিল। তবে তিনটি কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখেছিলেন। দুপুরের দিকে শ্রমিক অসন্তোষের কারণে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

শ্রমিক অসন্তোষের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শ্রমিকদের আশ্বস্ত করতে মাইকিং করেছে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১।

রোববার সকাল ১০টার দিকে পুলিশের গাড়ি থেকে মাইকিং করে শ্রমিকদের যৌক্তিক দাবির বিষয়ে আন্তরিকতার কথা জানানো হয়। একই সঙ্গে শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ শ্রমিকদের পাশে থেকে দায়িত্ব পালন করছে বলে জানানো হয়।

মাইকিংয়ে বলা হয়, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, অত্র শিল্প এলাকায় সর্বদা আপনাদের পাশে থেকে শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা সেবা প্রদান করে আসছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আপনাদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে সবসময় শ্রমিক ভাই ও বোনদের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


সাভার ও আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, অর্ধশতাধিক কারখানায় ছুটি

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image
সাভার ও আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, অর্ধশতাধিক কারখানায় ছুটি তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে  আশুলিয়া ও সাভারে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ পরিস্থিতিতে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিক অসন্তোষের আশঙ্কায় শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও কারখানার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।রোববার (১ নভেম্বর) সকালে অধিকাংশ কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক থাকলেও পাঁচটি  কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান করেন। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এতে আশুলিয়ার জামগড়া নরসিংহপুরসহ আশপাশের শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।প্রত্যক্ষদর্শী ও শিল্পাঞ্চল পুলিশের কর্মকর্তারা জানান, সকালে নিশ্চিতপুর এলাকার আল-মুসলিম অ্যাপারেলস, নিউএইজ গ্রুপের একটি কারখানা এবং ট্রাউজার লাইন লিমিটেডের শ্রমিকেরা কাজ বন্ধ রাখেন। তাঁরা কারখানার ভেতরে অবস্থান করে বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেন।বেলা পৌনে ১১টার দিকে নরসিংহপুর এলাকায় শারমিন গ্রুপের কারখানার সামনে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে অবস্থান নেন কয়েকটি কারখানার একদল শ্রমিক। এ সময় তাঁরা বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিতে থাকেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরে এক পাশে অবস্থান নেওয়ার অনুরোধ জানায়। পরে শ্রমিকেরা সড়কের পাশে অবস্থান নিয়ে শারমিন গ্রুপের শ্রমিকদেরও তাঁদের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানান।উদ্ভূত পরিস্থিতিতে বেলা ১২ টার দিকে শারমিন গ্রুপের কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। একই এলাকায় হা-মীম গ্রুপ, নিউএইজ গ্রুপসহ আশপাশের একাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিক অসন্তোষের কারণে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে শিল্পাঞ্চল পুলিশ।এদিকে সাভারের হেমায়েতপুরে দুপুরের পর হঠাৎ করে কিছু পোশাক শ্রমিক একেএইচ গ্রুপের একটি পোশাক কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় শ্রমিকরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রাখে। যার ফলে দীর্ঘ সময় মহাসড়কের তীব্র যানজট সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ এসে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সকালে অধিকাংশ কারখানার কার্যক্রম স্বাভাবিক ছিল। তবে তিনটি কারখানায় শ্রমিকেরা কাজ বন্ধ রেখেছিলেন। দুপুরের দিকে শ্রমিক অসন্তোষের কারণে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।শ্রমিক অসন্তোষের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শ্রমিকদের আশ্বস্ত করতে মাইকিং করেছে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১।রোববার সকাল ১০টার দিকে পুলিশের গাড়ি থেকে মাইকিং করে শ্রমিকদের যৌক্তিক দাবির বিষয়ে আন্তরিকতার কথা জানানো হয়। একই সঙ্গে শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ শ্রমিকদের পাশে থেকে দায়িত্ব পালন করছে বলে জানানো হয়।মাইকিংয়ে বলা হয়, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, অত্র শিল্প এলাকায় সর্বদা আপনাদের পাশে থেকে শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা সেবা প্রদান করে আসছে। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আপনাদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে সবসময় শ্রমিক ভাই ও বোনদের পাশে থেকে কাজ করে যাচ্ছে।শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
সাভার ও আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, অর্ধশতাধিক কারখানায় ছুটি
0:00 0:00
1.0x