জনতার অনলাইন প্রেস ক্লাব ।
স্টাফ রিপোর্টার........
সৌদি আরবে দুইজন বাংলাদেশির বি"চারের মাধ্যমে মৃ/ত্যুদ'ণ্ড কার্যকর করা হইছে। তারা অ*পরাধী হইলে তাদের বি*চার হবে—এইটাই স্বাভাবিক। কিন্তু এইখানে দুইটা বড় প্রশ্ন আছে।
এক, তাদের বি*চারপ্র'ক্রিয়া স্বচ্ছ এবং ন্যা'য়বি'চার হইছে কি না? যেহেতু তারা ওই দেশে বিদেশি, সেখানকার ভাষা জানেন না, নিয়মকানুন জানেন না; তারা ঠিকমতো আইনজীবী নিয়োগ করতে পারছেন কি না—এইগুলা সঠিক বি'চার পাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। এই বি'চার চলাকালীন সময়ে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাসকে কিছুই জানায় নাই। এই আচরণ থেকে ন্যা'য়বি'চার পাওয়ার সম্ভাবনার ব্যাপারে অনেক বড় প্রশ্ন উঠে। এই অ'ভিযুক্ত দুই ব্যক্তি যদি দরিদ্র বাংলাদেশের নাগরিক না হয়ে কোনো ইউরোপীয় দেশের বা আমেরিকান নাগরিক হইতেন, তাহলেও কি বি'চারে একই শা*স্তি হইত?
দুই, বাংলাদেশ দূতাবাসের ভূমিকা কী ছিল? বি'চার চলাকালীন সময়ে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাসকে কিছু জানায় নাই। কিন্তু বাংলাদেশ দূতাবাস নিজ উদ্যোগে অথবা কমিউনিটি সূত্রেও কিছু জানতে পারবে না কেন? বাংলাদেশের ডায়াস্পোরার সঙ্গে দূতাবাসের কি কোনো সম্পর্ক নাই? প্রবাসী শ্রমিকদের ঘামে আর কষ্টে আমাদের দেশে রেমিট্যান্স আসে। এই রেমিট্যান্সের ওপর দেশের অর্থনীতি দাঁড়ায়ে আছে। দূতাবাস যদি প্রবাসী বাংলাদেশিদের কল্যাণের জন্য কাজ না করে, তাহলে তারা আছে কেন? এই ঘটনায় বাংলাদেশ দূ'তাবাসের দায়িত্ব ছিল অ'ভিযুক্ত ব্যক্তিদের আইনি সহযোগিতা দেওয়া, তাদের ন্যা'য়বি'চার পাওয়াকে নিশ্চিত করা। অথচ দূতাবাস আমাদেরকে ন্যূনতম তথ্যটুকুও দিতে পারতেছে না।
যে সমস্ত দেশ থেকে আমাদের দেশে বড় পরিমাণ রেমিট্যান্স আসে, সেইখানে দূ'তাবাসগুলোর উচিত ডায়াস্পোরাকে অগ্রাধিকার ভিত্তিতে সার্ভিস দেয়া। রাষ্ট্র তাদের উপার্জনের সুবিধা নিবে, কিন্তু বিনিময়ে কিছু দিবে না - এইটা কোন সিস্টেম হয় না।
এক বিবৃতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলেন,,
আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
সৌদি আরব থেকে বাংলাদেশ রাস্তা দূতকে ডেকে এনে তার কাজের অনীহার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাহার দায়িত্বহীনতার কারণে দুটি দুজন দম্পতির জীবন সর্বনাশ করে দিল সৌদি সরকার।
বিস্তারিত আরও আসবে।

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

মতামত