জনতার অনলাইন প্রেস ক্লাব
জন দুর্ভোগ

জন দুর্ভোগ

তাড়াইলে সরকারি গাছ কাটার চেষ্টাকালে প্রশাসনের বাধা বিএনপি নেতার বিরুদ্ধে দলীয় প্রভাব খাটানোর অভিযোগ

তাড়াইলে সরকারি গাছ কাটার চেষ্টাকালে প্রশাসনের বাধা বিএনপি নেতার বিরুদ্ধে দলীয় প্রভাব খাটানোর অভিযোগ

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তাড়াইল-তালজাঙ্গা সড়কের ব্র্যাক অফিস সংলগ্ন এলাকা থেকে অনিয়মভাবে সরকারি গাছ কেটে ফেলার চেষ্টা চালাকালে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে তা বন্ধ করা হয়েছে। এ ঘটনায় তাড়াইল উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাই আজাদের বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে সরকারি সম্পত্তি দখলের অপচেষ্টার অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, তাড়াইল-তালজাঙ্গা সড়কের পাশে ব্র্যাক কার্যালয় সংলগ্ন এলাকায় অবস্থিত কয়েক বছরের পুরোনো কিছু সরকারি গাছ কাটার কাজ শুরু করা হয়। স্থানীয় অধিবাসীদের অভিযোগ, কোনো প্রকার সরকারি অনুমোদন বা দরপত্র (টেন্ডার) ব্যতিরেকেই উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাই আজাদ নিজ রাজনৈতিক প্রভাব ব্যবহার করে গাছগুলো কাটার ব্যবস্থা করেন।

বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হলে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা প্রশাসন ও স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করে। সংবাদ পেয়ে প্রশাসনের প্রতিনিধি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং আইনবহির্ভূতভাবে গাছ কাটার কাজ বন্ধ করে দেন। প্রশাসনের সময়োচিত হস্তক্ষেপের কারণে গাছের একটি বড় অংশ কেটে সরিয়ে নেওয়া থেকে রক্ষা পায়।

এ ব্যাপারে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, সরকারি গাছ কাটার জন্য নির্ধারিত আইনি প্রক্রিয়া ও বন বিভাগের অনুমতির প্রয়োজন হয়। অনুমোদন ছাড়া সরকারি গাছ কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে আইনানুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল হাই আজাদের অবস্থান বা প্রতিক্রিয়া সম্পর্কে এখনও বিস্তারিত জানা সম্ভব হয়নি। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা সরকারি সম্পদ রক্ষায় জড়িয়ে থাকা সকলের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


তাড়াইলে সরকারি গাছ কাটার চেষ্টাকালে প্রশাসনের বাধা বিএনপি নেতার বিরুদ্ধে দলীয় প্রভাব খাটানোর অভিযোগ

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার তাড়াইল-তালজাঙ্গা সড়কের ব্র্যাক অফিস সংলগ্ন এলাকা থেকে অনিয়মভাবে সরকারি গাছ কেটে ফেলার চেষ্টা চালাকালে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে তা বন্ধ করা হয়েছে। এ ঘটনায় তাড়াইল উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাই আজাদের বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে সরকারি সম্পত্তি দখলের অপচেষ্টার অভিযোগ তুলেছেন স্থানীয়রা।স্থানীয় সূত্রে জানা যায়, তাড়াইল-তালজাঙ্গা সড়কের পাশে ব্র্যাক কার্যালয় সংলগ্ন এলাকায় অবস্থিত কয়েক বছরের পুরোনো কিছু সরকারি গাছ কাটার কাজ শুরু করা হয়। স্থানীয় অধিবাসীদের অভিযোগ, কোনো প্রকার সরকারি অনুমোদন বা দরপত্র (টেন্ডার) ব্যতিরেকেই উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হাই আজাদ নিজ রাজনৈতিক প্রভাব ব্যবহার করে গাছগুলো কাটার ব্যবস্থা করেন।বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হলে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা প্রশাসন ও স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করে। সংবাদ পেয়ে প্রশাসনের প্রতিনিধি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং আইনবহির্ভূতভাবে গাছ কাটার কাজ বন্ধ করে দেন। প্রশাসনের সময়োচিত হস্তক্ষেপের কারণে গাছের একটি বড় অংশ কেটে সরিয়ে নেওয়া থেকে রক্ষা পায়। এ ব্যাপারে প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, সরকারি গাছ কাটার জন্য নির্ধারিত আইনি প্রক্রিয়া ও বন বিভাগের অনুমতির প্রয়োজন হয়। অনুমোদন ছাড়া সরকারি গাছ কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে আইনানুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল হাই আজাদের অবস্থান বা প্রতিক্রিয়া সম্পর্কে এখনও বিস্তারিত জানা সম্ভব হয়নি। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা সরকারি সম্পদ রক্ষায় জড়িয়ে থাকা সকলের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
তাড়াইলে সরকারি গাছ কাটার চেষ্টাকালে প্রশাসনের বাধা বিএনপি নেতার বিরুদ্ধে দলীয় প্রভাব খাটানোর অভিযোগ
0:00 0:00
1.0x