জনতার অনলাইন প্রেস ক্লাব
জন দুর্ভোগ

জন দুর্ভোগ

সিলেটে পুলিশের পৃথক অভিযানে ছিনতাইকারী ও পকেটমারসহ গ্রেপ্তার ২

সিলেটে পুলিশের পৃথক অভিযানে ছিনতাইকারী ও পকেটমারসহ গ্রেপ্তার ২

সিলেট প্রতিনিধি: সিলেট নগরীতে কোতোয়ালি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের একজন পেশাদার ছিনতাইকারী এবং অপরজন পেশাদার পকেটমার ও চোর বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১ নভেম্বর ২০২৬) বিকেলে নগরীর সুরমা পয়েন্ট ও বন্দরবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শহিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা সুরমা পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় আশিকুর রহমান টিপু (৪১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পুলিশের দাবি, তিনি পেশাদার ছিনতাইকারী এবং সাধারণত দায়রা জজ আদালত এলাকায় চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত।

পুলিশ আরও জানায়, আশিকুর রহমান টিপুর বিরুদ্ধে একটি হত্যা মামলা, একটি দ্রুত বিচার আইনের মামলা, তিনটি চুরি মামলা ও একটি মাদক মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে।

অপরদিকে, একই দিন বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে বন্দরবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে মো. শরীফ আহমদ (৩৪) নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি পেশাদার পকেটমার ও চোর। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দুটি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আশিকুর রহমান টিপু হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আইয়ূব আলীর ছেলে। তিনি বর্তমানে সিলেট নগরীর বাগবাড়ী (নরসিংটিলা) এলাকায় বসবাস করেন।

অপর গ্রেপ্তারকৃত মো. শরীফ আহমদ সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার দৌলতপুর গ্রামের মো. আনিছ মিয়ার ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরীর শাহপরান থানাধীন বিএডিসি মীর মহল্লার মানিক মিয়ার কলোনিতে বসবাস করেন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


সিলেটে পুলিশের পৃথক অভিযানে ছিনতাইকারী ও পকেটমারসহ গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image
সিলেট প্রতিনিধি: সিলেট নগরীতে কোতোয়ালি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের একজন পেশাদার ছিনতাইকারী এবং অপরজন পেশাদার পকেটমার ও চোর বলে জানিয়েছে পুলিশ।রোববার (১ নভেম্বর ২০২৬) বিকেলে নগরীর সুরমা পয়েন্ট ও বন্দরবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শহিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা সুরমা পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় আশিকুর রহমান টিপু (৪১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পুলিশের দাবি, তিনি পেশাদার ছিনতাইকারী এবং সাধারণত দায়রা জজ আদালত এলাকায় চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত।পুলিশ আরও জানায়, আশিকুর রহমান টিপুর বিরুদ্ধে একটি হত্যা মামলা, একটি দ্রুত বিচার আইনের মামলা, তিনটি চুরি মামলা ও একটি মাদক মামলাসহ মোট ছয়টি মামলা রয়েছে।অপরদিকে, একই দিন বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে বন্দরবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে মো. শরীফ আহমদ (৩৪) নামের আরেক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি পেশাদার পকেটমার ও চোর। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দুটি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা চলমান রয়েছে।গ্রেপ্তারকৃত আশিকুর রহমান টিপু হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আইয়ূব আলীর ছেলে। তিনি বর্তমানে সিলেট নগরীর বাগবাড়ী (নরসিংটিলা) এলাকায় বসবাস করেন।অপর গ্রেপ্তারকৃত মো. শরীফ আহমদ সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার দৌলতপুর গ্রামের মো. আনিছ মিয়ার ছেলে। বর্তমানে তিনি সিলেট নগরীর শাহপরান থানাধীন বিএডিসি মীর মহল্লার মানিক মিয়ার কলোনিতে বসবাস করেন।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
সিলেটে পুলিশের পৃথক অভিযানে ছিনতাইকারী ও পকেটমারসহ গ্রেপ্তার ২
0:00 0:00
1.0x