জনতার অনলাইন প্রেস ক্লাব
জন দুর্ভোগ

জন দুর্ভোগ

ডাকাতি প্রতিরোধে নিজেই দা হাতে রাস্তার আগাছা পরিষ্কার করলেন কচুয়া থানার ওসি,

ডাকাতি প্রতিরোধে নিজেই দা হাতে রাস্তার আগাছা পরিষ্কার করলেন কচুয়া থানার ওসি,
গাছ আগাছা পরিষ্কার-পরিচ্ছন্নতার ছবি চিত্র ,

গৌরিপুর টু হাজীগঞ্জ মহাসড়কের কচুয়া অংশে দস্যুতা ও ডাকাতি প্রতিরোধে সড়কের দুই পাশে ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে।

আজ বৃহস্পতিবার (০৫ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় এই পরিচ্ছন্নতা কাজ শুরু হয়। এই কাজে স্বয়ং কচুয়া থানার অফিসার ইনচার্জ জনাব মো: আজিজুল ইসলাম নিজেই মাঠে নেমে পড়েন। তিনি নিজ হাতে দা দিয়ে রাস্তার পাশের আগাছাগুলো পরিষ্কার করেন। তার সাথে থানার পুলিশ সদস্যরাও এই পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণ করেন।

জানা যায়, মহাসড়কের দুই পাশে বড় বড় ঝোপঝাড় ও আগাছা থাকার কারণে সন্ধ্যার পর ডাকাতরা সেখানে লুকিয়ে থেকে ডাকাতি করতো। সাধারণ মানুষ ও যাত্রীরা আতঙ্কে থাকতেন। এই সমস্যা দূর করতে এবং সড়ককে নিরাপদ করতে ওসি সাহেব এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন।

ওসি মো: আজিজুল ইসলাম বলেন, "পুলিশের কাজ শুধু থানায় বসে থাকা নয়। মানুষের নিরাপত্তার জন্য মাঠে নামতে হবে। রাস্তার দুই পাশ পরিষ্কার থাকলে ডাকাতরা লুকানোর জায়গা পাবে না। তখন সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারবে।"

তার এই কাজ দেখে স্থানীয় জনগণ ও পথচারীরা মুগ্ধ হয়েছেন এবং প্রশংসা করেছেন। অনেকেই বলেন, একজন ওসি নিজে দা হাতে আগাছা পরিষ্কার করছেন, এটা কচুয়ায় আগে কখনো দেখা যায়নি।

এদিকে কচুয়ার সচেতন মহলকে এই কাজে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে। সবার সম্মিলিত চেষ্টায় কচুয়া অংশের মহাসড়ককে সম্পূর্ণ নিরাপদ ও পরিষ্কার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

বুধবার, ১১ নভেম্বর ২০২৬


ডাকাতি প্রতিরোধে নিজেই দা হাতে রাস্তার আগাছা পরিষ্কার করলেন কচুয়া থানার ওসি,

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image
গৌরিপুর টু হাজীগঞ্জ মহাসড়কের কচুয়া অংশে দস্যুতা ও ডাকাতি প্রতিরোধে সড়কের দুই পাশে ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে।আজ বৃহস্পতিবার (০৫ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় এই পরিচ্ছন্নতা কাজ শুরু হয়। এই কাজে স্বয়ং কচুয়া থানার অফিসার ইনচার্জ জনাব মো: আজিজুল ইসলাম নিজেই মাঠে নেমে পড়েন। তিনি নিজ হাতে দা দিয়ে রাস্তার পাশের আগাছাগুলো পরিষ্কার করেন। তার সাথে থানার পুলিশ সদস্যরাও এই পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণ করেন।জানা যায়, মহাসড়কের দুই পাশে বড় বড় ঝোপঝাড় ও আগাছা থাকার কারণে সন্ধ্যার পর ডাকাতরা সেখানে লুকিয়ে থেকে ডাকাতি করতো। সাধারণ মানুষ ও যাত্রীরা আতঙ্কে থাকতেন। এই সমস্যা দূর করতে এবং সড়ককে নিরাপদ করতে ওসি সাহেব এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন।ওসি মো: আজিজুল ইসলাম বলেন, "পুলিশের কাজ শুধু থানায় বসে থাকা নয়। মানুষের নিরাপত্তার জন্য মাঠে নামতে হবে। রাস্তার দুই পাশ পরিষ্কার থাকলে ডাকাতরা লুকানোর জায়গা পাবে না। তখন সাধারণ মানুষ নিরাপদে চলাচল করতে পারবে।"তার এই কাজ দেখে স্থানীয় জনগণ ও পথচারীরা মুগ্ধ হয়েছেন এবং প্রশংসা করেছেন। অনেকেই বলেন, একজন ওসি নিজে দা হাতে আগাছা পরিষ্কার করছেন, এটা কচুয়ায় আগে কখনো দেখা যায়নি।এদিকে কচুয়ার সচেতন মহলকে এই কাজে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে। সবার সম্মিলিত চেষ্টায় কচুয়া অংশের মহাসড়ককে সম্পূর্ণ নিরাপদ ও পরিষ্কার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
ডাকাতি প্রতিরোধে নিজেই দা হাতে রাস্তার আগাছা পরিষ্কার করলেন কচুয়া থানার ওসি,
0:00 0:00
1.0x