প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় সিলেট বিভাগে দ্বিতীয় জেবা ফারিহা।
প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এর কবিতা আবৃত্তি (বাংলা) ক্যাটাগরিতে সিলেট বিভাগের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে গৌরব বয়ে এনেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জেবা ফারিহা।
তার অসাধারণ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। জেবা ফারিহার এই অর্জনকে দোয়ারাবাজারের জন্যও একটি গর্বের বিষয় হিসেবে দেখছেন স্থানীয়রা।
কবিতা আবৃত্তিতে বিভাগীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জনের স্বীকৃতিস্বরূপ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রদত্ত সনদপত্র, চেক ও মেডেল জেবা ফারিহার হাতে হস্তান্তর করা হয়েছে।
জেবা ফারিহার এই সাফল্যে তার বাবা-মা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। একইসঙ্গে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অভিনন্দন জানিয়েছেন।
পরিবার ও এলাকাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতেও জেবা ফারিহা তার প্রতিভা ও মেধার স্বাক্ষর রেখে আরও বড় সাফল্য অর্জন করবে এবং দোয়ারাবাজার তথা সুনামগঞ্জের সুনাম বয়ে আনবে।
জেবা ফারিহার এই অর্জনে আনন্দিত তার পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীরা। তারা তার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

মতামত