জনতার অনলাইন প্রেস ক্লাব
নির্বাচন

নির্বাচন

চেয়ারম্যান হলে হলদিয়ার রাস্তাঘাট উন্নয়ন ও অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিতের অঙ্গীকার চঞ্চল মোল্লার

  চেয়ারম্যান হলে হলদিয়ার রাস্তাঘাট উন্নয়ন ও অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিতের অঙ্গীকার চঞ্চল মোল্লার

আসন্ন হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় দক্ষিণ হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।হলদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের টেপাকান্দির সর্বস্তরের জনগণের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন হাজী মো:জাহাঙ্গীর আলম।সঞ্চালনা করেন মো:মিজানুর রহমান বেপারী ও মো:জসিম মোল্লা পল্টু।এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।সভায় মো:রাজীব টেপা,মো:শাহিন শেখ,সাবেক মেম্বার মো:মাহবুবসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল উদ্দিন,সাবেক চেয়ারম্যান মাহবুব আলম কাউসার ফরাজী ও হাজী মো:জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

সাতঘরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার মো:রুমেলসহ আরও অনেকে সভায় অংশ নেন।সভায় চেয়ারম্যান পদপ্রার্থী আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লা তাঁর নির্বাচনী পরিকল্পনা তুলে ধরেন।তিনি বলেন,মহান আল্লাহর ইচ্ছায় ও জনগণের মূল্যবান ভোটে নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়নে কাজ করবেন।বিশেষ করে ইউনিয়নের বিভিন্ন এলাকার রাস্তাঘাট সংস্কার ও উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।চঞ্চল মোল্লা বলেন,অনেক মানুষ অসুস্থ হলে সময়মতো হাসপাতালে যেতে পারেন না।এ কারণে নির্বাচিত হলে সাধারণ মানুষের জন্য অ্যাম্বুলেন্স সেবা চালুর উদ্যোগ নেওয়া হবে।জনগণের মৌলিক প্রয়োজন ও দুর্ভোগকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।



মতবিনিময় সভায় মাদকমুক্ত সমাজ গঠনের ওপরও গুরুত্বারোপ করেন এই চেয়ারম্যান প্রার্থী।তিনি বলেন,মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।নির্বাচিত হতে না পারলেও জনগণের সেবায় সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখার কথা জানান চঞ্চল মোল্লা।সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা,উন্নয়ন ও জনসেবামূলক প্রত্যাশার কথা তুলে ধরেন।সভা শেষে ইউনিয়নের উন্নয়ন,জনসেবা ও মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।




0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


চেয়ারম্যান হলে হলদিয়ার রাস্তাঘাট উন্নয়ন ও অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিতের অঙ্গীকার চঞ্চল মোল্লার

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image
আসন্ন হলদিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় দক্ষিণ হলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।হলদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের টেপাকান্দির সর্বস্তরের জনগণের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন হাজী মো:জাহাঙ্গীর আলম।সঞ্চালনা করেন মো:মিজানুর রহমান বেপারী ও মো:জসিম মোল্লা পল্টু।এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।সভায় মো:রাজীব টেপা,মো:শাহিন শেখ,সাবেক মেম্বার মো:মাহবুবসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।এ ছাড়া বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল উদ্দিন,সাবেক চেয়ারম্যান মাহবুব আলম কাউসার ফরাজী ও হাজী মো:জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।সাতঘরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার মো:রুমেলসহ আরও অনেকে সভায় অংশ নেন।সভায় চেয়ারম্যান পদপ্রার্থী আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লা তাঁর নির্বাচনী পরিকল্পনা তুলে ধরেন।তিনি বলেন,মহান আল্লাহর ইচ্ছায় ও জনগণের মূল্যবান ভোটে নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়নে কাজ করবেন।বিশেষ করে ইউনিয়নের বিভিন্ন এলাকার রাস্তাঘাট সংস্কার ও উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।চঞ্চল মোল্লা বলেন,অনেক মানুষ অসুস্থ হলে সময়মতো হাসপাতালে যেতে পারেন না।এ কারণে নির্বাচিত হলে সাধারণ মানুষের জন্য অ্যাম্বুলেন্স সেবা চালুর উদ্যোগ নেওয়া হবে।জনগণের মৌলিক প্রয়োজন ও দুর্ভোগকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।মতবিনিময় সভায় মাদকমুক্ত সমাজ গঠনের ওপরও গুরুত্বারোপ করেন এই চেয়ারম্যান প্রার্থী।তিনি বলেন,মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।নির্বাচিত হতে না পারলেও জনগণের সেবায় সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখার কথা জানান চঞ্চল মোল্লা।সভায় স্থানীয় বাসিন্দারা এলাকার বিভিন্ন সমস্যা,উন্নয়ন ও জনসেবামূলক প্রত্যাশার কথা তুলে ধরেন।সভা শেষে ইউনিয়নের উন্নয়ন,জনসেবা ও মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
চেয়ারম্যান হলে হলদিয়ার রাস্তাঘাট উন্নয়ন ও অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিতের অঙ্গীকার চঞ্চল মোল্লার
0:00 0:00
1.0x