জনতার অনলাইন প্রেস ক্লাব
নির্বাচন

নির্বাচন

দিনাজপুর

দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ১১৬৭ নম্বর ত্রি-বার্ষিক নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু

 দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ১১৬৭ নম্বর ত্রি-বার্ষিক নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ১১৬৭ নম্বর ত্রি-বার্ষিক নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি চলছে। শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। ফরম বিক্রিকে কেন্দ্র করে ইউনিয়ন কার্যালয় এলাকায় প্রার্থী ও তাঁদের সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা গেছে। প্রধান নির্বাচন কমিশনার মোন্নাফ মুকুল জানান,শনিবার সকাল ১০টা থেকে দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন কাজ করছে। নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ থাকবে না।

তিনি আরও বলেন, নির্বাচনী বিধিমালা মেনে প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সকল প্রার্থী ও ভোটারের সহযোগিতায় একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। মনোনয়ন ফরম বিক্রির সময় সিভিল এবং পোষাকধারী পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ১১৬৭ নম্বর ত্রি-বার্ষিক নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ১১৬৭ নম্বর ত্রি-বার্ষিক নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি চলছে। শনিবার (২৯ আগস্ট) সকাল থেকে নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। ফরম বিক্রিকে কেন্দ্র করে ইউনিয়ন কার্যালয় এলাকায় প্রার্থী ও তাঁদের সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা গেছে। প্রধান নির্বাচন কমিশনার মোন্নাফ মুকুল জানান,শনিবার সকাল ১০টা থেকে দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন কাজ করছে। নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্বের সুযোগ থাকবে না।তিনি আরও বলেন, নির্বাচনী বিধিমালা মেনে প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমাদানের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সকল প্রার্থী ও ভোটারের সহযোগিতায় একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। মনোনয়ন ফরম বিক্রির সময় সিভিল এবং পোষাকধারী পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ১১৬৭ নম্বর ত্রি-বার্ষিক নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি শুরু
0:00 0:00
1.0x