জনতার অনলাইন প্রেস ক্লাব
নির্বাচন

নির্বাচন

জনসেবার অঙ্গীকার নিয়ে ৯নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হচ্ছেন ইসমাইল হোসাইন

জনসেবার অঙ্গীকার নিয়ে ৯নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হচ্ছেন ইসমাইল হোসাইন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৫ নং সুতারখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মেম্বার পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন তরুণ সমাজসেবক মোঃ ইসমাইল হোসাইন। এলাকার উন্নয়ন এবং জনসেবার অঙ্গীকার নিয়ে তিনি ইতোমধ্যে ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সাথে গণসংযোগ শুরু করেছেন।

সম্প্রতি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রচারপত্র বিতরণের মাধ্যমে তার প্রার্থিতার কথা জানান দেন ইসমাইল হোসাইন। প্রচারপত্রে তাকে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মোঃ ইসমাইল হোসাইন এলাকার ছোট-বড় সকলের কাছে অত্যন্ত প্রিয় একজন মুখ। অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে তার সুনাম রয়েছে। করোনা মহামারী, বন্যা সহ বিভিন্ন দুর্যোগে তিনি তরুণদের নিয়ে স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশ নিয়েছেন। এছাড়াও গরীব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার রাস্তা-ঘাট, মসজিদ-মাদ্রাসার উন্নয়নে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

এ বিষয়ে মোঃ ইসমাইল হোসাইন বলেন, আমি ৯নং ওয়ার্ডের মাটি ও মানুষের সন্তান। জনগণের সেবক হয়ে কাজ করতে চাই। ওয়ার্ডের রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখাই হবে আমার মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, জনগণ যদি আমাকে সুযোগ দেয় তাহলে ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আমি সর্বাত্মক চেষ্টা করব। কারো কাছে হাত পেতে নয়, জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের জন্যই কাজ করতে চাই।"

প্রচারপত্রে ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে তাকে সমর্থন জানানো হয়েছে। এলাকার তরুণ সমাজও তার পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, মোঃ ইসমাইল হোসাইন একজন পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবারের সন্তান। এলাকায় তার সততা, নিষ্ঠা এবং জনসেবামূলক কার্যক্রমের জন্য তিনি ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


জনসেবার অঙ্গীকার নিয়ে ৯নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হচ্ছেন ইসমাইল হোসাইন

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৫ নং সুতারখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডে মেম্বার পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন তরুণ সমাজসেবক মোঃ ইসমাইল হোসাইন। এলাকার উন্নয়ন এবং জনসেবার অঙ্গীকার নিয়ে তিনি ইতোমধ্যে ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সাথে গণসংযোগ শুরু করেছেন।সম্প্রতি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রচারপত্র বিতরণের মাধ্যমে তার প্রার্থিতার কথা জানান দেন ইসমাইল হোসাইন। প্রচারপত্রে তাকে সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে।স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, মোঃ ইসমাইল হোসাইন এলাকার ছোট-বড় সকলের কাছে অত্যন্ত প্রিয় একজন মুখ। অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে তার সুনাম রয়েছে। করোনা মহামারী, বন্যা সহ বিভিন্ন দুর্যোগে তিনি তরুণদের নিয়ে স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশ নিয়েছেন। এছাড়াও গরীব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার রাস্তা-ঘাট, মসজিদ-মাদ্রাসার উন্নয়নে তিনি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।এ বিষয়ে মোঃ ইসমাইল হোসাইন বলেন, আমি ৯নং ওয়ার্ডের মাটি ও মানুষের সন্তান। জনগণের সেবক হয়ে কাজ করতে চাই। ওয়ার্ডের রাস্তা, ড্রেনেজ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখাই হবে আমার মূল লক্ষ্য।তিনি আরও বলেন, জনগণ যদি আমাকে সুযোগ দেয় তাহলে ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আমি সর্বাত্মক চেষ্টা করব। কারো কাছে হাত পেতে নয়, জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের জন্যই কাজ করতে চাই।"প্রচারপত্রে ৯নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে তাকে সমর্থন জানানো হয়েছে। এলাকার তরুণ সমাজও তার পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।উল্লেখ্য, মোঃ ইসমাইল হোসাইন একজন পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবারের সন্তান। এলাকায় তার সততা, নিষ্ঠা এবং জনসেবামূলক কার্যক্রমের জন্য তিনি ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
জনসেবার অঙ্গীকার নিয়ে ৯নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী হচ্ছেন ইসমাইল হোসাইন
0:00 0:00
1.0x