নুরুজ্জামান সাকিব
এস্টাফ রিপোর্ট
আসন্ন ৫নং ভান্ডারকোট ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক ও ত্যাগী নেতা মোঃ শফিকুজ্জামান মলঙ্গী।
দীর্ঘদিন ধরে তিনি এলাকার রাজনীতি ও সমাজসেবায় সক্রিয়ভাবে জড়িত। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখায় তিনি বারবার কারাবরণকারী নেতা হিসেবেও পরিচিত। সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে তিনি ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।
এ বিষয়ে মোঃ শফিকুজ্জামান মলঙ্গী বলেন, বিগত দিনে দলের জন্য কাজ করেছি, সামনেও কাজ করে যাব ইনশাআল্লাহ। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে আমি ভান্ডারকোট ইউনিয়নের অবহেলিত জনগণের সেবক হয়ে কাজ করতে চাই। দলের সিদ্ধান্তই আমার চূড়ান্ত সিদ্ধান্ত।
তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে ৫নং ভান্ডারকোট ইউনিয়নকে শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট ও যুবসমাজকে মাদকমুক্ত করার মাধ্যমে একটি আধুনিক ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করছি। ইউনিয়নের রাস্তা-ঘাট, ড্রেনেজ ব্যবস্থা, গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হবে আমার মূল লক্ষ্য।
সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী
মোঃ শফিকুজ্জামান মলঙ্গী
মনোনয়ন প্রত্যাশী
৫নং ভান্ডারকোট ইউনিয়ন পরিষদ
সভাপতি, ৫নং ভান্ডারকোট ইউনিয়ন বিএনপি

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৬

মতামত