জনতার অনলাইন প্রেস ক্লাব
নির্বাচন

নির্বাচন

পাঁচ ধাপে স্থানীয় সরকার নির্বাচন নিরাপত্তা দিবে সরকার

পাঁচ ধাপে স্থানীয় সরকার নির্বাচন নিরাপত্তা দিবে সরকার
প্রতিমন্ত্রী মীর শাহে আলম

চলতি ২০২৬–২৭ অর্থবছরের মধ্যেই পাঁচ ধাপে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এবারের নির্বাচনে কোনো দলীয় মনোনয়ন বা প্রতীক থাকছে না। সব বৈধ প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার সমান সুযোগ পাবেন এবং প্রার্থীরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে নির্বাচনী প্রচার চালাতে পারেন, তা নিশ্চিত করবে সরকার।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের বৈঠক হয়। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি বলেন, সরকার স্থানীয় সরকার নির্বাচনকে সর্বজনগ্রাহ্য ও সম্পূর্ণ স্বচ্ছ করতে বদ্ধপরিকর। সেই লক্ষ্যেই এবার দলীয় প্রতীকে নির্বাচন না করার সিদ্ধান্তের বিষয়টি ইতিমধ্যে সরকারকে অবহিত করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, নির্বাচনে সব বৈধ প্রার্থী সমানভাবে অংশগ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি প্রার্থীরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে নির্বাচনী প্রচার চালাতে পারেন, সেজন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে সরকার।

#Election #BNP #news

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

জনতার অনলাইন প্রেস ক্লাব

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬


পাঁচ ধাপে স্থানীয় সরকার নির্বাচন নিরাপত্তা দিবে সরকার

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image
চলতি ২০২৬–২৭ অর্থবছরের মধ্যেই পাঁচ ধাপে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এবারের নির্বাচনে কোনো দলীয় মনোনয়ন বা প্রতীক থাকছে না। সব বৈধ প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার সমান সুযোগ পাবেন এবং প্রার্থীরা যাতে নির্বিঘ্নে ও নিরাপদে নির্বাচনী প্রচার চালাতে পারেন, তা নিশ্চিত করবে সরকার।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের বৈঠক হয়। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রতিমন্ত্রী মীর শাহে আলম।তিনি বলেন, সরকার স্থানীয় সরকার নির্বাচনকে সর্বজনগ্রাহ্য ও সম্পূর্ণ স্বচ্ছ করতে বদ্ধপরিকর। সেই লক্ষ্যেই এবার দলীয় প্রতীকে নির্বাচন না করার সিদ্ধান্তের বিষয়টি ইতিমধ্যে সরকারকে অবহিত করা হয়েছে।প্রতিমন্ত্রী আরও জানান, নির্বাচনে সব বৈধ প্রার্থী সমানভাবে অংশগ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি প্রার্থীরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে নির্বাচনী প্রচার চালাতে পারেন, সেজন্য প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে সরকার।#Election #BNP #news

জনতার অনলাইন প্রেস ক্লাব


কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত জনতার অনলাইন প্রেস ক্লাব
পাঁচ ধাপে স্থানীয় সরকার নির্বাচন নিরাপত্তা দিবে সরকার
0:00 0:00
1.0x